editor
প্রকাশিত: 7:38 PM, January 9, 2022

জ্ঞানার্জন ও ভালো কাজের মাধ্যমে মহান আল্লাহর দিকে আমাদেরকে সমর্পিত হতে হবে : মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র যুগ্ম মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেন, ইসলামের সুশীতল ছায়াতলে থাকা আমাদের জন্য পরম সৌভাগ্যের বিষয়। ইসলাম আমাদের শান্তির জায়গা, এটা শুধু চিন্তার মধ্যে নয় বরং আমাদের জীবন-যাপনেও এর প্রচ্ছন্ন প্রয়োগ থাকা উচিত। মুসলমান হিসেবে আমাদের অন্তরের সংযোগ থাকা উচিত মদিনার সাথে। মদিনার সাথে অন্তরের সংযোগ থাকা একজন মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য যথেষ্ট। আমাদের উচিত মহান আল্লাহর জন্য নিজেকে সমর্পন করা, এতে মহান আল্লাহও তাঁর দয়ায় আমাদের সিক্ত রাখবেন। মহান আল্লাহর দিকে সমর্পিত হতে হলে জ্ঞানার্জনে নিজেকে বিলিয়ে দিতে হবে এবং পড়াশোনার পাশাপাশি অতিরিক্ত সময়টুকু মহান আল্লাহর জন্য ব্যয় করতে হবে। নতুন নতুন জ্ঞান আহরণের জন্য উত্তম মজলিসে বসতে হবে এবং জ্ঞানের যে সকল শাখা থেকে প্রাণের খোরাক অর্জিত হওয়ার সুযোগ আছে সেখান থেকেই প্রাণের খোরাক গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, পড়াশোনার পাশাপাশি ছাত্রজীবনের অতিরিক্ত সময়টুকু ব্যয় করার জন্য আদর্শ প্লাটফর্ম হলো তালামীযে ইসলামিয়া। তালামীযে ইসলামিয়া ছাত্রসমাজকে হযরত শাহজালাল মুজাররাদে ইয়ামনী (র.) এর রেখে যাওয়া শামিয়ানায় নিয়ে আসতে চায়। তালামীযে ইসলামিয়া শুধু আলিম তৈরী নয় বরং সামাজিক-প্রশাসনিক ক্ষেত্রের সর্বস্তরে দক্ষ ও যোগ্য মানুষ তৈরীতে ভূমিকা পালন করছে।
৯ জানুয়ারি’২২, রবিবার, দুপুরে সিলেট প্রেসক্লাবে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর আয়োজিত দাখিল ও এসএসসি উত্তীর্ণ কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরিউক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগরীর সভাপতি এস এম মনোয়ার হোসেন’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পিয়ার হাসান ও সহ-সাধারণ সম্পাদক কাওছার হামিদ সাজুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুজতবা হাসান চৌধুরী নুমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক কবি কালাম আজাদ।
শাখা সহ-সভাপতি আতিকুর রহমান সাকের’র স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নজীর আহমদ হেলাল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. মনজুরুল করিম মহসিন ও কেন্দ্রীয় স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক রেদওয়ান রাশেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা শাহীদ আহমদ, শাখা সহ-সভাপতি মারুফ আহমদ, মিনহাজুল ইসলাম নিয়াজ, শাবিপ্রবির সহ-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, শাখা সাংগঠনিক সম্পাদক এম শামছ উদ্দিন, প্রচার সম্পাদক আরিফ হোসাইন সামাদ, সহ-প্রচার সম্পাদক এইচ কে এম নোমান, অফিস সম্পাদক মাহবুবুর রহমান, মদন মোহন কলেজ সভাপতি রাকিবুর রহমান প্রমুখ।-বিজ্ঞপ্তি
সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।