editor
প্রকাশিত: 11:44 PM, January 9, 2022

উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে ডা. ফজলুর কায়সারের যোগদান
সিলেটের ঐত্যিবাহী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সার। তিনি ৯ জানুয়ারী রোববার এই পদে যোগদান করেন। যোগদানের পর কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ তাঁকে ফুল দিয়ে বরণ করেন। তিনি ২০১৫ সাল থেকে অত্র কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
ডা: ফজলুর রহিম কায়সার ১৯৫৯ সালের ১লা মার্চ সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণভাগ গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৪ সালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কৃতিত্বের সাথে এমবিবিএস পাশ করেন। ১৯৯৬ সালে নিপসম থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন। তিনি দীর্ঘ ২৫ বছর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ সহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান ও সংস্থায় দায়িত্ব পালন করেন। তিনি ২০০৯ সালে সিলেট উইমেন্স মেডিকেল কলেজে কমিউনিটি মেডিসিন বিভাগে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তার গবেষণাধর্মী ১৭ টি লেখা প্রকাশিত হয়।
সদা হাস্যোজ্জল এমন গুণী চিকিৎসক ব্যক্তিত্বকে উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে পেয়ে আনন্দিত মেডিকেলের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। তারা ডা: ফজলুর রহিম কায়সারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।-বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে