editor

প্রকাশিত: 12:30 AM, January 13, 2022

মহানগর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল স্থগিত

মহানগর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল স্থগিত

মহানগর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল স্থগিত

করোনা ভাইরাস প্রাদুর্ভাব ও সিসিক’র নতুন ঘোষিত পানির বিল পর্যবেক্ষণের জন্য মহানগর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল স্থগিত

সিসিক’র পানির বিল বৃদ্ধির প্রতিবাদে সিলেট মহানগর আওয়ামী লীগের আগামী ১৫ জানুয়ারির অনুষ্ঠিতব্য বিক্ষোভ মিছিলটি স্থগিত ঘোষণা করা হয়েছে। করোনা ভাইরাস প্রাদুর্ভাব ও সিসিক’র নতুন ঘোষিত পানির বিল পর্যবেক্ষণের জন্য মহানগর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলটি স্থগিত ঘোষণা  করা হয়েছে বলে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, শুনেছি আজ (১২ জানুয়ারি)  সিসিক’র কর্তৃপক্ষ পানির বিল পূণঃনির্ধারণ করেছে। আমরা এই বিষয়টিকে পর্যবেক্ষণের মধ্যে রাখছি। পরবর্তীতে নগরবাসীর সাথে মতবিনিময় করে  পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য যে, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মহানগর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে  মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের পরামর্শক্রমে সিসিক’র পানির বর্ধিত বিল প্রসঙ্গে নিম্নোক্ত বক্তব্য প্রদান করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ওপর বক্তব্য প্রদান শেষে তিনি সিলেট সিটি কর্পোরেশনের প্রসঙ্গ টেনে বলেন,ইতিমধ্যে পানির বিল বৃদ্ধির জন্য মহানগর আওয়ামী লীগ প্রতিবাদ জানিয়েছে। পানির বিল সহনীয় পর্যায়ে আনার আহবান জানানো হয়েছিল। কিন্তু সিসিক’র পক্ষ থেকে এখনো কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সেজন্য মহানগর আওয়ামী লীগ কর্মসূচী ঘোষণা করছে। আগামী ১৫ জানুয়ারি শনিবার রেজিস্ট্রারি মাঠ থেকে দুপুর ১২ টায় বিক্ষোভ মিছিল বের করা হবে। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সিসিক’র উন্নয়নে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সার্বিক সহযোগিতায় সিসিক-কে ১২শ কোটি টাকা দিয়েছেন। কিন্তু এই টাকা নিয়েও প্রকল্প বাজি করা হচ্ছে। তার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল। তিনি সকল নেতা-কর্মীবৃন্দকে উপস্থিত থাকার আহবান জানিয়েছিলেন। -সংবাদ  বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন