editor
প্রকাশিত: 7:41 PM, January 17, 2022

শাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানিয়েছে বিএনপি
৩ দফা দাবিতে শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা ও পুলিশের গুলি লাঠিচার্জ এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট মহানগর বিএনপি।
বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগর শাখার পক্ষ থেকে সিলেট মহানগর বিএনপির আহবায়ক আবদুল কাইয়ুম জালালি পংকি ও সদস্য সচিব মিফতা সিদ্দিকী সোমবার (১৭ই জানুয়ারি) এক বিবৃতিতে এই নিন্দা জানান।
বিবৃতিতে তারা বলেন, ছাত্রী হলের বিভিন্ন সমস্যা নিয়ে সাধারণ ছাত্রীরা গণতান্ত্রিক আন্দোলন করছিল তখন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের সন্ত্রাসী হামলা ন্যাকারজনক ও অগণতান্ত্রিক। পুলিশ যেভাবে আন্দোলনকারী ছাত্র ছাত্রীদের উপর গুলি ও হামলা করেছে তাতে ৩০ জন ছাত্র ছাত্রী আহত হয়েছে। তারা হামলায় জড়িতদের বিচার ও উদ্ভূত পরিস্থিতি নিরসনে শাবি ভিসি ফরিদ আহমদ এর ব্যর্থতার নিন্দা জানান। একই সাথে শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে সিলেট এর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহŸান জানান। -সংবাদ বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন