editor
প্রকাশিত: 8:32 PM, January 23, 2022

৫০০ শীতার্তদের মধ্যে শহীদ ডা. মইন উদ্দিন জগিং ক্লাবের কম্বল বিতরণ
সিলেট সিটি কর্পোশেনের ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, করোনায় প্রথম মৃত্যুবরণকারী ডাক্তার শহীদ মঈন উদ্দিন ছিলেন একজন পরোপকারী এবং সমাজসেবক মানুষ। তিনি সকালে কিংবা সন্ধ্যায় জগিং করতে বেরুলেও রোগী দেখতেন এবং মানুষকে স্বাস্থ্য পরামর্শ দিতেন। তাঁর মৃত্যু আমাদের সমাজ এবং রাষ্ট্রের জন্য চরম মর্মান্তিক এবং অপূরণীয় শূন্যতা। তাঁর স্মৃতি বাচিঁয়ে রাখার জন্য আমরা শহীদ ডা. মইন উদ্দিন জগিং ক্লাবের সূচনা করেছি। সিদ্ধান্ত নিয়েছি মাসিক চাঁদার মাধ্যমে একটা ফান্ড তৈরি করে প্রতি মাসে একটি গরিব পরিবারের মুখে হাসি ফোটানোর। সামাজিক দায়বদ্ধতা থেকে ভালো কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই।
শহীদ ডা. মইন উদ্দিন জগিং ক্লাবের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আজ রবিবার (২৩ জানুয়ারি) সকালে হাউজিং স্টেট জগিং ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. চৌধুরী ফয়জুর রব জুবায়ের, এডভোকেট ফয়জুল হক, মো. আব্দুল জব্বার চৌধুরী, মো. ছয়িফূল ইসলাম, মুহাম্মদ জাহির আলী, আকসারুল ইসলাম চৌধুরী, রোকনুজ্জামান রোকন, আহমদ হোসেন, মো. আবুল কালাম, শিহাব চৌধুরী, আলমগীর হোসেন, মো. জামাল মিয়া চৌধুরী, মাসুদ রানা, মুহিবুর রহমান, হুমায়ূন আহমদ, মো. আজিম উদ্দিন প্রমূখ।
উল্লেখ্য, বিশ^ব্যাপী করোনার প্রথম ঢেউয়ে প্রথম চিকিতসক হিসেবে মৃত্যুবরণ করেন গরীবের ডাক্তার খ্যাত ডা. মইনউদ্দিন। ঢাকা মেডিকেল কলেজের মেধাবী শিক্ষার্থী এবং পরোপকারী এই ডাক্তারের স্মরণে গঠিত হয় ডা. মইন জগিং ক্লাব। তাঁর ২য় মৃত্যুবার্ষিকীতে কম্বল বিতরণের মাধ্যমে সংগঠণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।-বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে