editor

প্রকাশিত: 8:39 PM, January 23, 2022

৬ দফা দাবিতে রিকশা শ্রমিক সংঘের বিক্ষোভ মিছিল-সমাবেশ

৬ দফা দাবিতে রিকশা শ্রমিক সংঘের বিক্ষোভ মিছিল-সমাবেশ

৬ দফা দাবিতে রিকশা শ্রমিক সংঘের বিক্ষোভ মিছিল-সমাবেশ

পুলিশি হয়রানি, নির্যাতন ও গাড়ি জব্দ করা বন্ধ করার দাবিতে রবিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার অন্তর্ভুক্ত ‘রিকসা-ইজিবাইক শ্রমিক সংঘ’ এর এক বিক্ষোভ মিছিল সংগঠনের ইসলামপুরস্থ (মেজরটিলা) কার্যালয়ে জমায়েত হয়ে মেজরটিলা বাজার অতিক্রম করে তামাবিল রোড হয়ে পুনরায় বাজারে এসে সমাবেশে মিলিত হয়।
রিকসা-ইজিবাইক শ্রমিক সংঘ মেজরটিলা আঞ্চলিক কমিটির আহবায়ক মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এবং উপদেষ্টা মন্ডলির সদস্য ইমদাদুল হক ইমন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি আবুল কালাম আজাদ সরকার, সাধারণ সম্পাদক মোঃ ছাদেক মিয়া, যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন,যুগ্ম সম্পাদক রমজান আলী পটু, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইমান আলী, রিকসা-ইজিবাইক শ্রমিক সংঘের সদস্য মোঃ হাবিব, মোঃ রাসেল মিয়া, মোঃ বিপ্লব, অন্যতম নেতা মনা মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, অবিলম্বে পুলিশি হয়রানি, চাঁদাবাজি, স্থায়ী স্ট্যান্ড, জব্দকৃত গাড়ি ফেরত, রিকসা ইজিবাইকের জন্য আলাদা লেন করা এবং আধুনিক যন্ত্র সম্বলিত রিকসা ইজিবাইক না করে প্রচলিত রিকসা ইজিবাইক বন্ধ করলে দেশের প্রায় ৪০ লক্ষাধিক ইজিবাইক চালক বেকার হবে যার সাথে প্রত্যক্ষভাবে জড়িয়ে আছে দুই থেকে আড়াই কোটি জনগণ। এদিকে বর্তমান বাজারদরের সাথে তাল রেখে একজন মানুষের জীবন নির্বাহ কঠিন হয়ে পড়েছে। আবার নতুন করে গ্যাস ও বিদ্যুৎতের মূল্য বৃদ্ধির প্রস্তাব যা “মরার উপর খাড়া গাঁ” হয়ে দাঁড়ায়িছে, বক্তারা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা আরো বলেন, দেশে শিক্ষিত, অর্ধশিক্ষিত বেকারের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, তার সাথে পাল্লা দিয়ে হচ্ছে না কর্মসংস্থান। যার ফলে দেশের যুব সমাজ প্রতিনিয়ত নানা অপকর্মে জেনে না জেনে জড়িত হচ্ছে। তাই রিকসা ইজিবাইক চালকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে রিকসা-ইজিবাইক বন্ধের যে হাইকোর্টের রিট তা প্রত্যাহার করার জোর দাবি জানান এবং সকল শ্রমিক ও নিম্ন আয়ের জনগণের জন্য রেশনিং ব্যাবস্থা চালু করার উদার্থ আহবান জানান।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক