editor

প্রকাশিত: 8:53 PM, January 23, 2022

বিশ্বনাথে হাসপাতালে বাড়ছে শ্বাসকষ্ট ও সর্দি-জ্বরের রোগী

বিশ্বনাথে হাসপাতালে বাড়ছে শ্বাসকষ্ট ও সর্দি-জ্বরের রোগী

বিশ্বনাথে হাসপাতালে বাড়ছে শ্বাসকষ্ট ও সর্দি-জ্বরের রোগী

বিশ্বনাথ প্রতিনিধি 
সিলেটের বিশ্বনাথ উপজেলা হাসপাতালে বেড়েছে জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।
এদের মধ্যে বিভিন্ন বয়সী মহিলা রোগীর সংখ্যাই বেশি। বহির্বিভাগে প্রতিদিন নারী-পুরুষ ও শিশুসহ প্রায় ৪০০ রোগীর চিকিৎসা দেয়া সেবা দেয়া হচ্ছে। ভর্তি হচ্ছেন গড়ে ২০-২৫ জন।
হাসপাতাল সূত্র জানায়, গত এক সপ্তাহ থেকে হঠাৎ করে অস্বাভাবিকভাবে বেড়েছে রোগীর সংখ্যা। যা স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ।
আজ রবিবার সরেজমিন উপজেলা হাসপাতালে গিয়ে দেখা যায়, চিকিৎসা সেবা নিতে আসা মানুষের দীর্ঘ সারি। এদের মধ্যে নারী ও শিশুদের সংখ্যাই বেশি।
তাদের সেবা দিচ্ছেন তিনজন করে সরকারি বিশেষজ্ঞ চিকিৎসক। দেয়া হচ্ছে পর্যাপ্ত ঔষধও। এদের মধ্যে জটিল রোগীদের ভর্তি করা হচ্ছে ইনডোরে (আন্তবিভাগে)।
এসময় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা নিতে আসা রাবেয়া বেগম (৪০) নামের একজনের সাথে কথা হয়।
তিনি এ প্রতিবেদককে জানান, গত দু’দিন ধরে প্রচণ্ড জ্বর, শ্বাসকষ্ট ও শরীর ব্যথায় ভুগছেন তিনি। আজ চিকিৎসা নিতে এসেছেন।
ইনডোরে চিকিৎসা নেয়া ফটোসাংবাদিক শফিকুল ইসলাম শফিক জানান, জ্বর আর গলা ও পেট ব্যথা নিয়ে তিনি তিনদিন হাসপাতালের ইনডোরে ভর্তি থেকে চিকিৎসা নিয়ে এখন কিছুটা সুস্থ বোধ করছেন।
এ বিষয়ে কথা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা বলেন, আবওহাওয়া পরিবর্তনের কারণে বিভিন্ন ধরনের রোগজীবাণুতে আক্রান্ত হয় মানুষ।
 শীতের শুরুতে সারাদেশেই রোগীদের সংখ্যা একটু কম হয়।
শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে বাড়ে রোগীর সংখ্যা। প্রতিদিন পর্যাপ্ত ঔষধ সরবরাহসহ শতাধিক রোগীদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
যারা বেশি অসুস্থ তাদের ইনডোরে ভর্তি করে চিকিৎসা সেবা নিশ্চিত করছি আমরা। পাশাপাশি করোনা সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিন প্রদান কার্যক্রম নিয়মিত চালু রাখা হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক