editor
প্রকাশিত: 10:04 PM, January 31, 2022

জগন্নাথপুরে বেড়িবাঁধ পরিদর্শন করলেন পাউবো’র উপ-বিভাগীয় প্রকৌশলী
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধের কাজ সরকারি বেধে দেয়া নির্দিষ্ট মেয়াদের আগেই শেষ করতে নিয়মিত তদারকি করছেন পানি উন্নয়ন বোর্ডের জগন্নাথপুর উপজেলা উপ-সহকারি প্রকৌশলী হাসান গাজী সহ স্থানীয় পাউবো’র কর্মকর্তারা। সেই সাথে উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা বিভিন্ন সময়ে বেড়িবাঁধ পরিদর্শন করছেন। এরই ধারাবহিকতায় ৩১ জানুয়ারি সোমবার মইয়ার হাওর রক্ষা বেড়িবাঁধের ১৫, ১৬ ও ১৭নং পিআইসি প্রকল্প সহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ ইরফানুল ইসলাম। এ সময় জগন্নাথপুর উপজেলা উপ-সহকারি প্রকৌশলী হাসান গাজী, ১৭নং পিআইসি কমিটির সভাপতি সাজিদুর রহমান খলিল, ১৫নং পিআইসি কমিটির সভাপতি কামাল মিয়া সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় পিআইসিদের দ্রুত কাজ শেষ করার তাগিদ দেন উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ ইরফানুল ইসলাম।
এর মধ্যে সব থেকে বড় ভাঙন স্থানীয় কলইকাটা ডহর এলাকা। এখানে দুই দিকে দুইটি গভীর ডহর রয়েছে। মধ্যস্থানে নির্মাণ করা হচ্ছে বেড়িবাঁধ। প্রায় ৪০ ফুট গভীর এ ভাঙনটি নির্মাণের জন্য প্রায় ৩১ লাখ টাকা ব্যয়ে ১৬ ও ১৭নং প্রকল্প দেয়া হয়েছে। ভাঙনের অধিকাংশ এলাকা পড়েছে ১৭নং প্রকল্পে। এখানে প্রায় ২০ থেকে ৩০ ফুট পানি রয়েছে। গভীর পানিতে মাটি ভরাট করে নির্মাণ করা হচ্ছে বাঁধ। এ ঝুঁকিপূর্ণ স্থানে এস্কেভেটর মেশিন ও শ্রমিক দিয়ে দিনরাত মাটি ভরাটের কাজ করছেন বলে ১৭নং পিআইসি কমিটির সভাপতি সাজিদুর রহমান খলিল জানান।
তবে একই ঝুঁকিপূর্ণ স্থানে আরেক অংশের কাজ পাওয়া ১৬নং পিআইসি প্রকল্পে কোন কাজ করতে দেখা যায়নি। যদিও এ পিআইসি কমিটির সভাপতি বিপ্লব চন্দ্র দাস জানান, আগে কাজ করেছি। এখন মেশিন নষ্ট থাকায় আপাতত কাজ বন্ধ রয়েছে।
এছাড়া ১৫নং পিআইসি প্রকল্পের কাজ এগিয়ে চলতে দেখা যায়। এ প্রকল্পের সভাপতি কামাল মিয়া জানান, আমার প্রকল্পে ২টি ভাঙন রয়েছে। এসব ভাঙনে মাটি ভরাট কাজ চলছে। আমি দ্রুত কাজ শেষ করতে চাই। যে কারণে দিনরাত কাজ করছি।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে