editor
প্রকাশিত: 10:03 PM, December 30, 2021

চারুবাক ‘ধ্রুবচেতনার কথামালা’ শীর্ষক অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশের স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন চারুবাক “ধ্রুবচেতনার কথামালা” শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় সিলেট শহরের জিন্দাবাজারের সহির প্লাজায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে দু’টি কবিতার সমবেত পরিবেশনার নান্দনিক দু’টি ভিডিও চিত্র প্রকাশ করা হয় এবং চারুবাক-এর ইউটিউব চ্যানেল উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্যপরিষদ, সিলেট-এর সভাপতি মিশফাক আহমেদ মিশু, বিশিষ্ট্য গীতিকার ও কবি শামসুল আলম সেলিম, বিশিষ্ট অভিনেতা নিলাঞ্জন দাশ টুকু, সম্মিলিত নাট্যপরিষদ সিলেট-এর সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, বিশিষ্ট পরিবেশ কর্মী ও সংগঠক আবদুল করিম কীম এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চারুবাকের প্রতিষ্ঠাতা জ্যোতি ভট্টাচার্য, ফটো সাংবাদিক মামুন হাসান, চারুবাকের সকল সদস্য ও অভিবাবক বৃন্দ।
লেখক, প্রামাণ্যচিত্র নির্মাতা ও সংগঠক নিরঞ্জন দে’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা সুস্থ-সুন্দর মানবিক ও উদার বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন সুস্থ ও মানবিক সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে তবেই সোনার বাংলা গড়া সম্ভব হবে। উন্নত আদর্শের মানবিক মানুষ তৈরী নাহলে সমাজ অন্ধকারে তলিয়ে যাবে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় সকল প্রকার বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হলে উদার ও মানবিক সংস্কৃতি চর্চা ও জ্ঞান-বিজ্ঞান চর্চার কোনো বিকল্প নেই।
সবশেষে “চারুবাক CHARUBAK” ইউটিউব চ্যানেলটি বাটন টিপে উদ্বোধন করেন চারুবাক পরিবারের সর্ব কনিষ্ঠ সদস্য জারা। বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে