editor
প্রকাশিত: 8:44 PM, January 21, 2022

শাবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সিলেটের সংস্কৃতিকর্মীদের সংহতি
“মৃত্যুর মুুখোমুখি তবুও লক্ষ্যে অবিচল ওরা আমাদের সন্তান, ওরা বিপ্লবী সাস্টিয়ান” এই শ্লোগান নিয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি একাত্মতা জ্ঞাপন করেছে সিলেটের সংস্কৃতিকর্মীরা। শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে ঘন্টাব্যাপী অবস্থান নিয়ে গান, নাটক, আবৃত্তি, নৃত্য ও বক্তব্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা।
এসময় মাঘ মাসের তীব্র শীতে জীবনযাত্রা যেখানে জবুথবু এমন প্রতিকূল সময়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন ও অনশন কর্মসূচিতে উত্তাপিত দাবির প্রতি সমর্থন জানানো হয়। খুবই দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান সংস্কৃতিকর্মীরা। হুমায়ুন কবির জুয়েলের ভাবনা, পরিকল্পনা ও প্রয়োগে পরিবেশিত হয় নাটক “চেয়ার”। তাৎক্ষণিক পরিবেশিত নাটকটিতে অভিনয় করেন বিকু রঞ্জন দাশ, এনামুল হক সামী, পবিত্র সরকার, জয়িতা জেহেন প্রিয়তী, মুগ্ধ মৈনাক সরকার ও অপূর্ব গোস্বামী। প্রতিবাদী সাংস্কৃতিক পরিবেশনায় ছিলেন নিলেন্দু ভট্টাচার্য, মৃত্যুঞ্জয় ঋষি, নাজমা পারভীন, অমিত ত্রিবেদী, মামুন পারভেজ, তন্দ্রা ভট্টাচার্য, সোমা রায় চৌধুরী, শর্মিলা দেব পুরবী, গায়ত্রী রায় এবং শিশু শিল্পী অরিত্র রায় ও অরিজিৎ রায়। দেবব্রত চৌধুরী লিটনের সঞ্চালনায় এসময় সংস্কৃতিকর্মীদের মধ্যে সংহতি জানান শামসুল বাসিত শেরো, বিপ্লব শ্যাম পুরকায়স্থ সুমন, মাহবুবুর রহমান শিবলু, শাহিদুল ইসলাম খান, দেবজ্যোতি দেবু, রুবাইয়াৎ আহমেদ, সপ্তর্ষী দাস, নাহিদ প্রান্তিক প্রমুখ। বিজ্ঞপ্তি
5 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
6 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
4 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
4 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
7 স্টাফ রিপোর্টার: 7 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
6 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
3 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
4 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 4 শুক্রবার (২১