editor
প্রকাশিত: 6:17 PM, January 3, 2022

ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে সিলেটে আওয়ামী লীগের প্রার্থী যারা
নিজস্ব প্রতিবেদক
ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সিলেট বিভাগের চার জেলায় নৌকার প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি বোর্ডের সভায় এ বিভাগের ২৫টি ইউপিতে নৌকার প্রার্থিতা চূড়ান্ত করা হয়।
বিভাগের সিলেট জেলার ১৭টি ও হবিগঞ্জ জেলার ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সিলেট জেলার মধ্যে ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নে গোলাম কিবরিয়া, সাদিপুরে সাহেদ আহমেদ, পশ্চিম পৈলনপুরে হান্নান মিয়া, বুরুঙ্গা বাজারে আখলাকুর রহমান, গোয়ালাবাজারে পীর মজনু মিয়া, তাজপুরে ফয়ছল হোসেন সুমন, দয়ামীরে হিরন মিয়া ও উছমানপুরে ওয়ালি উল্লাহ বদরুল আওয়ামী লীগের মনোনয়ন লাভ করেছেন।
বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নে ফয়ছল আহমদ ও খাজাঞ্চীতে আরশ আলী গণি, দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নে জবরুল ইসলাম জগলু, তেতলীতে আতিকুর রহমান ও কামালবাজারে আব্দুর রবকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে।
গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নে মোহাম্মদ নজরুল ইসলাম, পশ্চিম আলীরগাঁওয়ে গোলাম কিবরিয়া হেলালে এবং মধ্য জাফলংয়ে ফারুক আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর (পশ্চিম) ইউপিতে আলকাছ আলীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
এদিকে হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নে হারুন অর রশীদ, পুঁটিজুরি মুদ্দত আলী, সাতকাপনে নারায়ণ চন্দ্র পাল, বাহুবল সদরে রিফাত ইসলাম মুরাদ, লামাতাসীতে সাইফুর রহমান জুয়েল, মিরপুরে সাইফুদ্দিন ও ভাদেশ্বরে কামরুজ্জামান, শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ সদর ইপিতে আব্দুস সামাদকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন