editor
প্রকাশিত: 6:51 PM, November 23, 2021
নবীগঞ্জ প্রতিনিধি::
নবীগঞ্জ উপজেলার ৭ নং করগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান পদ প্রার্থী নির্মলেন্দু দাশ রানা (ঘোড়া) ও ১১ নং গজনাইপুর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ইমদাদুর রহমান মুকুল কে আগামী ২৮ নভেম্বর নবীগঞ্জ উপজেলা অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণ বিধিমালার ৭, ১১ ও ১৩ নং বিধি লংঘন করে ২২ নভেম্বর সোমবার মিছিল-শোডাউন ও জনসভা করার দায়ে জন প্রতি ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবারে (২৩ নভেম্বর) মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আচরণ বিধিমালা প্রতিপালনের নিমিত্তে নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।
উল্লেখ, ০৭ নং করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হয়েছেন বজলুর রহমান। এখানে বিদ্রোহী প্রার্থী হিসেবে নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন এবং ১১ নং গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হয়েছেন সাবের হোসেন চৌধুরী। এখানে বিদ্রোহী প্রার্থী হিসেবে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুলও দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এ দুই বিদ্রোহী হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন এবং দুজনেরই বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।
মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আচরণ বিধিমালা প্রতিপালনের নিমিত্তে নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ বলেন,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল পদের প্রার্থীদের নির্বাচন আচরণ বিধিমালা যথাযথ পালন করতে হবে । তা না হলে নির্বাচন আচরণ বিধিমালা ভঙ্গে আরও কঠোর হবে উপজেলা প্রশাসন । প্রার্থী যত প্রভাবশালীই হোক না কেন কাউকেই ছাড় দেয়া হবে না ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন