editor

প্রকাশিত: 4:30 PM, October 14, 2021

মৌলভীবাজারে চালু হলো পর্যটকদের জন্য বাস সার্ভিস

মৌলভীবাজারে চালু হলো পর্যটকদের জন্য বাস সার্ভিস

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে চালু হলো ট্যুরিস্ট বাস সেবা। এর মাধ্যমে দেশ-বিদেশের পর্যটকরা কয়েকশ টাকা খরচ করে ঘুরতে পারবেন জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে দুটি ট্যুরিস্ট বাসের উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।

তিনি বলেন, বিশ্বে করোনার কারণে পর্যটন শিল্পে ধস নেমেছে। বাংলাদেশের মানুষ সময় পেলেই পরিবার নিয়ে অবসর কাটাতে চায়। সিলেট বিভাগের যত পর্যটক আসেন, তারা কিন্তু মৌলভীবাজার জেলা ঘুরে যান। যারা এটি চালু করতে সহযোগিতা করেছে তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহউর রহমান প্রমুখ।

জানা যায়, বড়লেখা, কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে রয়েছে চা-বাগান, প্রাকৃতিক ঝরনা মাধবকুণ্ড জলপ্রপাত, লাউয়াছড়া জাতীয় উদ্যান, গগণটিলা পাহাড়, খাসিয়াপল্লি, হাকালুকি হাওর, মাধবপুর লেক, সিতেশ বাবুর চিড়িয়াখানা, বাইক্কাবিলসহ দর্শনীয় স্থান।

যেখানে প্রতিদিন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে দেশ বিদেশের পর্যটকরা ছুটে আসেন। কিন্তু যাতায়াতের সঠিক ধারণা না থাকায় দূর-দূরান্তের পর্যটকরা ২ থেকে ৪টি দর্শনীয় স্থান দেখেই বাকিগুলোর সৌন্দর্য উপভোগ থেকে বঞ্চিত হন।

আবার মাঝেমধ্যে তারা নানা বিড়ম্বনায়ও পড়েন। কম সময় ও খরচে এসব পর্যটনকেন্দ্র দর্শনের ব্যবস্থা নিতেই জেলা প্রশাসন মৌলভীবাজারে চালু করল ট্যুরিস্ট বাস। দুটি প্যাকেজে মিলবে টিকেট। এতে সহযোগিতার জন্য এগিয়ে আসে ফাতেমা এন্টারপ্রাইজ।

প্যাকেজ এক এর মধ্যে রয়েছে, চা-বাগান গগণ টিলা, মাধবকুণ্ড জলপ্রপাত, হাকালুকি হাওর। প্যাকেজ এক এর যাত্রা শুরু স্থান নির্ধারণ করা হয়েছে শ্রীমঙ্গল। দুপুরের খাবারছাড়া টিকেট মূল্য জনপ্রতি ৩০০ টাকা। দুপুরের খাবারের জন্য একশ টাকা বাড়তি গুনতে হবে।

দ্বিতীয় প্যাকেজের যাত্রা শুরু হবে বড়লেখা থেকে। এর মধ্যে রয়েছে লাউয়াছড়া ইকোপার্ক, মাধবপুর লেইক, সিতেশ বাবুর চিড়িয়াখানা ও বাইক্কা বিল। দুপুরের খাবারসহ এই প্যাকেজের জনপ্রতি ভাড়া ৪৫০ টাকা। খাবার না খেলে সাড়ে তিনশ টাকায় টিকেট মিলবে।

টিকেট পাওয়া যাবে শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোডের শ্যামলী, মৌলভীবাজারের হানিফ ও বড়লেখার শ্যামলী বাস কাউন্টারে। দুটি প্যাকেজেই ট্যুরিস্ট স্পটের প্রবেশমূল্য ফ্রি করা হয়েছে।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার নুসরাত লায়লা নীরা জানান, ৪০ সিটের দুইটি বাস দিয়ে দুইটি প্যাকেজে এ সার্ভিস চালু করা হচ্ছে। প্রথম প্যাকেজের ট্যুরিস্ট বাস প্রতিদিন সকাল ৯টায় পর্যটক নিয়ে শ্রীমঙ্গল থেকে যাত্রা শুরু করবে বড়লেখার দিকে। আর দ্বিতীয় প্যাকেজের বাস একই সময়ে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে বড়লেখা থেকে যাত্রা শুরু করবে।

ডিএসএস/১৪/অক্টোবর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে