editor
প্রকাশিত: 2:10 PM, August 8, 2021
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখার বর্ণী ইউনিয়নের মনাদী সৎপুর ব্রীজের পশ্চিমপাড় এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) বিদেশি রিভলবার ও গুলিসহ ৫ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। পরে অস্ত্রসহ আসামীদের র্যাব বড়লেখা থানায় সোপর্দ করেছে। এব্যাপারে র্যাব-৯ এর ডিএডি মুজিবুর রহমান থানায় মামলা করেছেন।
গতকাল শনিবার বিকেলে পুলিশ আদালতের মাধ্যমে আসামীদের কারাগারে পাঠিয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রাংজিওল এলাকার হাদিস আলীর ছেলে কবির আহমেদ (৪৪), মৃত আরেশ বিশ্বাসের ছেলে কৌশিক বিশ্বাস (২০), একই হাওর তলার বদরুল হকের ছেলে তারেক আহমেদ তাহের (২৭), ফতেহপুর এলাকার নবীবুর রহমানের ছেলে আলী হোসেন (৩৪) ও ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিক কোনা গ্রামের মৃত জমির আলীর ছেলে লিমন আহমেদ (২৪)।
জানাগেছে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ সদর কোম্পানীর (সদর ক্যাম্প, সিলেট) অধিনায়ক লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলাম পিএসসি, এএসসি মো. মঈনুল ইসলাম, সিনিয়র এএসপি লুৎফুর রহমান। গ্রেফতারকৃত অস্ত্র কারবারীদের কাছ থেকে র্যাব-৯ সদস্যরা একটি অবৈধ বিদেশি রিভলবার, ৪ রাউন্ড গুলি, একটি সিএনজি চালিত অটোরিকশা, ৫টি মোবাইল ফোন, ৮টি সিমকার্ড ও নগদ ২০ হাজার টাকা জব্দ করেছে। বড়লেখা থানার ওসি (তদন্ত) রতন দেবনাথ জানান, র্যাব-৯ এর আভিযানিক দল অস্ত্র-গুলিসহ গ্রেফতার আসামীদের থানায় সোপর্দ করেছে। এব্যাপারে র্যাব-৯ এর ডিএডি মুজিবুর রহমান অস্ত্র আইনে থানায় মামলা করেন। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৮/আগষ্ট/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে