editor
প্রকাশিত: 8:49 PM, August 23, 2021

৫ ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু হবিগঞ্জে
হবিগঞ্জ প্রতিনিধি ::
হবিগঞ্জে মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে বাবা ছেলের মৃত্যু হয়েছে। বাবার লাশের পাশে বসে কাঁদতে কাঁদতেই মারা যান চিকিৎসক ছেলে। ঘটনায় সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের মথুরাপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার (২৩ আগস্ট) তাদের দাফন সম্পন্ন করা হয়েছে। তারা হলেন ওই গ্রামের শিক্ষক গোলাম কিবরিয়া ওরফে দিলু মাস্টার (৭০) এবং তার ছেলে গ্রাম্য চিকিৎসক মো. রুবেল মিয়া (৩৫)।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম ফজল বলেন, দিলু মাস্টার দীর্ঘদিন যাবত শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। বর্তমানে তিনি অবসরে বাড়িতেই ছিলেন। তার ছেলে মো. রুবেল মিয়া গ্রাম্য চিকিৎসক হিসেবে উচাইল বাজারে একটি ওষুধের দোকান পরিচালনা করতেন।
তিনি বলেন, সোমবার দুপুর ২টায় তাদের নামাজে জানাজা শেষে দাফন করা হয়েছে।
তাদের পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানান, রোববার দিলু মাস্টার হৃদরোগে আক্রান্ত হন। তাকে নিয়ে ছেলে রুবেল মিয়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত সাড়ে ১০টায় তিনি মারা যান।
রাতেই অ্যাম্বুলেন্সে করে পিতার লাশ বাড়িতে নিয়ে আসেন ছেলে রুবেল মিয়া। বাড়ি ফেরার পর অতিশোকে কান্নাকাটি করতে করতে তিনিও অজ্ঞান হয়ে যান। দীর্ঘক্ষণ পরেও আর জ্ঞান ফিরেনি। ভোর সাড়ে ৩টার দিকে তাকে নিয়ে যাওয়া হয় হবিগঞ্জ সদর হাসপাতালে। ততক্ষণে ছেলে রুবেল মিয়াও চলে যান না ফেরার দেশে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৩/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন