editor
প্রকাশিত: 9:23 PM, July 17, 2023
কানাইঘাট প্রতিনিধি
যুক্তরাজ্যে বসবাসরত কানাইঘাটবাসীর প্রিয় সংগঠন কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র নতুন কমিটি গঠন করা হয়েছে। গত রবিবার (১৬ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় লন্ডন সিটির একটি অভিজাত রেস্টুরেন্টে কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র নতুন কমিটি গঠন উপলক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সাবেক এবং বর্তমান কমিটির নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক যুক্তরাজ্যে বসবাসরত কানাইঘাটের নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে ও কামাল উদ্দিনের পরিচালনায় সভায় সর্ব সম্মতিক্রমে এস.এম চৌধুরী সুহেলকে সভাপতি, কামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক, ফাহাদ আহমেদকে কোষাধ্যক্ষ, মোস্তফা কামালকে সাংগঠনিক সম্পাদক করে কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র আংশিক কমিটি ঘোষণা করা হয়। পরে নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ফারুক আহমদ জানিয়েছেন।
সভায় উপস্থিত থেকে নির্বাচনের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন, সংগঠনের শুরু থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালনকারী যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সামছুজ্জামান বাহার, নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, খালিকুজ্জামান বুলবুল, জামাল মোস্তফা, ইকবাল হোসাইন, শামীম আহমদ শ্যামল, কামাল উদ্দিন, আতাউর রহমান, রিয়াজ উদ্দিন, মঈনুল হোসাইন, মাহতাব উদ্দিন, নুরুল হুদা, সারোয়ার কবির, দিলদার হোসেন শামীম সহ অসংখ্য নেতৃবৃন্দ।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ যুক্তরাজ্যে বসবাসরত কানাইঘাটবাসীর প্রত্যাশা পূরণ সহ জন্মভূমি কানাইঘাটের আর্থসামাজিক উন্নয়ন সহ সকল দুর্যোগ মুহুর্তে অতীতের মতো সংগঠনের পক্ষ থেকে সকল মানবিক কার্যক্রম পরিচালনায় প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
এদিকে কানাইঘাটবাসীর প্রিয় সংগঠন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ হান্নান, বর্তমান সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ সহ নেতৃবৃন্দ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়