editor
প্রকাশিত: 9:34 PM, January 19, 2022

জিয়াউর রহমান’র জন্মবার্ষিকীতে মহানগর বিএনপির দোয়া ও খাদ্য সামগ্রী বিতরণ
১৯ জানুয়ারি বুধবার বিকেল ৩টায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ ও পরবর্তীতে হযরত শাহজালাল (রাঃ) মাজার প্রাঙ্গনে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য বিতরন করা হয়। বাদ আছর হযরত শাহজালাল (রাঃ) দরগাহ মসজিদে মিলাদ মাহফিল ও শিরনি বিতরণ অনুষ্ঠিত হয়।
দোআতে বিএনপির প্রতিষ্টাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও আরাফাত রহমান কোকো’র রুহের মাগফেরাত কামনা করে এবং অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, স্ব-পরিবারে করোনা আক্রান্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সহ করোনা আক্রান্ত কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
শিরনী বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকি, সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, যুগ্ম আহবায়ক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সৈয়দ মিছবা উদ্দিন, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, এমদাদ হোসেন চৌধুরী, আহবায়ক কমিটির সদস্য জিয়াউল হক জিয়া, মাহবুব চৌধুরী, আকতার রশীদ চৌধুরী, শামিম মজুমদার, জাতীয়তাবাদী শ্রমিকদল সিলেট মহানগর শাখার সভাপতি ইউনুস আহমদ, সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, জাতীয়তাবাদী ছাত্রদল মহানগর শাখার সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান ও বিএনপি সিলেট মহানগর এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন