editor
প্রকাশিত: 7:16 PM, October 20, 2021
নিজস্ব প্রতিবেদক
বিশ্বনবী হযরত মোহাম্মদ মোস্তফা (সাঃ) এর জন্মদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) জুড়ীতে যথাযথ ভাবে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দিবসের তাৎপর্যের উপর আলোচনা, মুবারক র্যালি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, জুড়ী উপজেলা শাখা বুধবার সকাল ১০টায় জুড়ী শিশু পার্কে এক আলোচনা সভার আয়োজন করে।
সংগঠনের উপজেলা সভাপতি জয়নাল ইসলাম আরিফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সংগঠনের মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক নাসির খান।
বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজার সদর উপজেলার সাধারণ সম্পাদক মাও. লিয়াকত আলী, জুড়ী উপজেলা সভাপতি মাও. আব্দুস সহিদ, সহ-সভাপতি মাও. তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক হাফিজ মাও. আব্দুল ওয়াহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাও. সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক হাফিজ বদরুল ইসলাম, মাও. সাইফুল ইসলাম জামাল, লতিফিয়া ক্বারী সোসাইটি জুড়ী উপজেলা সম্পাদক মাও. ময়নুল ইসলাম, উপজেলা তালামীযের সাবেক সভাপতি মকসুদ জুনেদ, কামরুল ইসলাম, আইন উদ্দিন আলী, সহ-সভাপতি ইমরান চৌধুরী শাফি, নারায়নগঞ্জ জেলা তালামীযের সহ-সভাপতি মাও. সালাউদ্দিন প্রমুখ।
আলোচনা সভা শেষে দুপুর ২টায় বের হয় বিশাল মুবারক র্যালি।
উপজেলা শহর প্রদক্ষিণ করে র্যালিটি পুনরায় শিশু পার্কে এসে মিলিত হয়। পরে মিলাদ ও দোয়া মাহফিল হয়।
সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন র্যালিতে অংশ গ্রহণ করেন। জুড়ী থানা পুলিশের সহযোগিতায় শান্তিপূর্ন ভাবে অনুষ্টানটি শেষ হয়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক