editor

প্রকাশিত: 12:44 PM, December 31, 2021

সিসিকের অনুষ্ঠান বর্জনকারীদের লজ্জা পাওয়া উচিত

সিসিকের অনুষ্ঠান বর্জনকারীদের লজ্জা পাওয়া উচিত

সিসিকের অনুষ্ঠান বর্জনকারীদের লজ্জা পাওয়া উচিত

নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সিলেট আওয়ামী লীগের একাংশকে ইঙ্গিত করে বলেছেন, সিটি কর্পোরেশন একটি প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রীর উন্নয়ন স্বীকার করে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) দেওয়া এ অনুষ্ঠান যারা বর্জন করেছেন, তাদের লজ্জা পাওয়া উচিত।

গণমাধ্যমে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে দেওয়া এক সংবর্ধনা নিয়ে আলোচনা এখন তুঙ্গে। গত বুধবার (২৯ ডিসেম্বর) সিলেট নগরের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে সিলেট সিটি কর্পোরেশন পররাষ্ট্রমন্ত্রীকে বিভিন্ন উন্নয়নমূলক কাজে বিশেষ অবদান রাখায় সংবর্ধনা দেয়। সেই অনুষ্ঠান ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানের একদিন আগে জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৈঠক করে এ অনুষ্ঠান বর্জন করার সিদ্ধান্ত নেন। বিএনপির আরিফুল হক চৌধুরী সিটি কর্পোরেশনের মেয়র হওয়ায় তারা এ সিদ্ধান্ত নেন বলে জানা যায়। কিন্তু বর্তমানে সিলেট সিটি কর্পোরেশনে নির্বাচিত ৩৬ জন কাউন্সিলরের মধ্যে ২২ জন আওয়ামীপন্থী হওয়ায় এবং এ সংবর্ধনা অনুষ্ঠানের সিদ্ধান্ত কাউন্সিলরদের নিয়ে সিসিকের সভায় গৃহীত হওয়ায়, অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বিএনপিপন্থী মেয়র হওয়া সত্ত্বেও তিনি পররাষ্ট্রমন্ত্রীর হাত ধরে সরকারের উন্নয়নকে তুলে ধরার যে অনুষ্ঠান আয়োজন করেন, সেটি বর্জন করাকে ভালোভাবে নিচ্ছেন না আওয়ামী লীগের কাউন্সিলররা। নগর আওয়ামী লীগের কার্যকরি কমিটির বিভিন্ন পদে অনেক কাউন্সিলরও রয়েছেন। তাদের সঙ্গেও এ ব্যাপারে কোনো ধরনের আলোচনা করা হয়নি। এছাড়া এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে কোনো জরুরি সভাও ডাকা হয়নি। তাদের মতে কার্যকরি কমিটির ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতামত না নিয়ে নেওয়া এ সিদ্ধান্তে তৃণমূলের মতামতের প্রতিফলন ঘটেনি। যার প্রমাণ মিলেছে এ অনুষ্ঠানে আওয়ামীপন্থী কাউন্সিলররা ছাড়াও নগর আওয়ামী লীগের বিভিন্ন পদের নেতৃবৃন্দ ও ভ্রাতৃপ্রতীম, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ও কর্মীদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে।

এছাড়া বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে মেয়রের সঙ্গে অংশগ্রহণ করতে দেখা যায়। অথচ তারাই সিটি কর্পোরেশনের অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়ে তর্কের জন্ম দিয়েছেন।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেওয়া বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, আমরা প্রায়ই যোগ্য ব্যক্তিকে মূল্যায়ন করতে কার্পণ্য করি, সিটি কর্পোরেশন এ ক্ষেত্রে ভিন্নতা দেখিয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন