editor
প্রকাশিত: 8:45 PM, December 2, 2021
নিজস্ব প্রতিবেদক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ‘লেডি বাইকার’ খ্যাত সিলেটের রিয়া রায়কে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।
এর আগে গত মঙ্গলবার (৩০ নভেম্বর) মাদক মামলায় বাইকার রিয়া রায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। তার পক্ষে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন উচ্চ আদালতে এ আবেদন দায়ের করেন।
সিলেটের বিভিন্ন পাহাড়ি এলাকায় মোটরসাইকেল চালানোর ভিডিও প্রকাশ করে আলোচনা-সমালোচনার জন্ম দেন রিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘লেডি বাইকার’ বলে পরিচিতিও পান। তবে প্রাইভেটকার থেকে মাদক উদ্ধারের এক ঘটনায় রিয়া বিরুদ্ধে গত ৮ নভেম্বর সিলেটের বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। সেই মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করে রিয়া।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর সিলেট বিমানবন্দর এলাকা থেকে মাদকসহ রিয়ার প্রেমিক আরমান সামিকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময় রিয়া সুকৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান। গ্রেপ্তার আরমান সামি নগরীর মিরাপাড়ার বাসিন্দা। রিয়া রায় নগরীর কুমারপাড়ার বাসিন্দা।
পুলিশ জানায়, বিলাসী জীবন যাপনের পাশাপাশি সামি ও রিয়া মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। মূলত বাইকিংয়ের আড়ালে মাদকের নেটওয়ার্ক গড়ে তুলেছেন তারা। বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তারা মাদক বিক্রি করতেন। রিয়া ও তার প্রেমিক সামির বিরুদ্ধে সিলেট বিমানবন্দর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়