editor
প্রকাশিত: 12:49 PM, October 17, 2021
অনলাইন ডেস্ক
রাশিয়ায় আবারও বিষাক্ত মদ পানে ১৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) ইয়েকাতেরিনবার্গ শহরে এ ঘটনা ঘটে।
রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি এ তথ্য জানায়।
এক বিবৃতিতে কমিটি জানায়, ওই ১৮ জন মিথেনলযুক্ত মদ পান করেন, যা সাধারণত শিল্প-কারখানায় ব্যবহার করা হয়ে থাকে। যে কারণে তাদের মৃত্যু হয়। ভুক্তভোগীরা ০৭-১৪ অক্টোবরের মধ্যে একদল লোকের কাছ থেকে এ অ্যালকোহল আনেন। এরই মধ্যে ওই দলের দু’জনকে আটক করা হয়েছে।
এর আগে, এক তদন্তে বেরিয়ে আসে রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক সপ্তাহের মধ্যে বিষাক্ত মদ পানে ৩৪ জনের মৃত্যু হয়। অতীতেও অ্যালকোহল পানে রাশিয়ায় গণমৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটেছে। ২০১৬ সালে সাইবেরিয়ায় মিথেনলযুক্ত অ্যালকোহল পানে ৭৭ জনের মৃত্যু হয়েছিল।
ডিএসএস/১৭/অক্টোবর/২০২১/রেদওয়ান
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন