editor
প্রকাশিত: 9:36 PM, July 17, 2023
অনলাইন ডেস্ক
পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ।
বিশেষ শাখার মো. আজিম উল আহসানকে ঝিনাইদহ জেলায়, পুলিশ সদর দপ্তরের মো. মনজুর রহমানকে মৌলভীবাজার জেলায়, ট্যুরিস্ট পুলিশের সৈকত শাহীনকে বান্দরবান জেলায়, বান্দরবানের পুলিশ সুপার মো. তারিকুল ইসলামকে নাটোর জেলায় ও নাটোরের পুলিশ সুপার মো. সাইফুর রহমানকে রাজশাহী জেলায় বদলি করা হয়েছে। এ ছাড়া সিআইডির মুক্তা ধরকে খাগড়াছড়ি জেলায়, ডিএমপির উত্তম প্রসাদ পাঠককে ঠাকুরগাঁও জেলায়, এসবি’র জিএম আবুল কালাম আজাদকে রাজবাড়ী জেলায়, ডিএমপি’র আবুল হাসনাত খানকে বাগেরহাট জেলায়, ডিএমপি’র মোহাম্মদ তারেক বিন রশিদকে লক্ষ্মীপুর জেলায় ও শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে জামালপুর জেলায় বদলি করা হয়েছে।
পৃথক প্রজ্ঞাপনে বদলি হওয়া এসপিরা হলেন- ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমানকে বিশেষ শাখায় (এসবি), মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়াকে হাইওয়ে পুলিশে, রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে ডিএমপিতে, খাগড়াছড়ির পুলিশ সুপার মো. নাইমুল হককে ট্যুরিস্ট পুলিশে, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।
এ ছাড়া রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানকে খুলনা মেট্রোপলিটনে, জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদকে সিলেট রেঞ্জ ডিআইজির অফিসে, বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হককে রাজশাহী মহানগরীতে, লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই), পিরোজপুর পিবিআইয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামকে বিশেষ শাখায় (এসবি), পুলিশ সদর দপ্তরের মোছা. শামিমা আক্তারকে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নে, ঢাকা পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত সরকার ওমর ফারুককে রাজশাহী মহানগরীতে ও পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার তাহিয়াত আহমেদ চৌধুরীকে সিলেট মহানগরী পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে