editor
প্রকাশিত: 11:29 PM, December 31, 2021

নতুন প্রজন্মের কাছে বাঙালির ঐতিহ্যবাহী পিঠার পরিচিতি তুলে ধরতে হবে: ডিআইজি মফিজ উদ্দিন আহমদ
সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ পিপিএম বলেছেন, পিঠা উৎসব বাঙালির ঐতিহ্য। এর মাধ্যমে বাঙালি ঐতিহ্যকে তুলে ধরতে হবে। বাঙালির অনেক উৎসবের মতোই পিঠা উৎসব সুপ্রাচীন কালের। নতুন প্রজন্মের কাছে বাঙালির ঐতিহ্যবাহী পিঠার পরিচিতি তুলে ধরতে এ উৎসব সুদুরপ্রসারী ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। আবহমান বাংলার ঐতিহ্য নবান্ন উৎসব। ধান চালের সাথে বাঙালির নিবিড় সম্পর্ক। এই চিরাচরিত জীবনে পৌষের মেলবন্ধনকে স্মরণ করিয়ে দেয় পিঠা উৎসব।
শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় সিলেট পুলিশ লাইন স্কুল মাঠে সিলেট উইমেন চেম্বার অব কমার্স আয়োজিত ২দিন ব্যাপী পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে ও রেহেনা দিপু এবং সুমন্ত গুপ্তের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভারতীয় সহকারী হাই কমিশন সিলেটের সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক এটিএম সুয়েব, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট মেট্রোপলিটন চেম্বারের পরিচালক মুয়াম্মির হোসেন চৌধুরী, এফবিসিসিআই এর সাবেক পরিচালক হাসিন আহমেদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নিবাস রঞ্জন দাস।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সহ সভাপতি লুবানা ইয়াসমিন, পরিচালক নাসরিন বেগম, বিউটি বর্মন, রাহেলা জেরিন খানম, তপতি দাস, তাসনিম আক্তার ছাড়াও সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সদস্যবৃন্দরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে