editor

প্রকাশিত: 10:54 PM, October 16, 2021

শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগের প্রধান আ ফ ম জাকারিয়া

শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগের প্রধান আ ফ ম জাকারিয়া

শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগের প্রধান আ ফ ম জাকারিয়া

শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক আ ফ ম জাকারিয়া। আগামী তিন বছর এ পদে দায়িত্ব পালন করবেন তিনি।

শনিবার (১৬ অক্টোবর) সন্ধ্যার দিকে আ ফ ম অধ্যাপক জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেন।

এ সময় অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, শনিবার সকালে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছি। আমার দায়িত্ব চলাকালীন সময়ে নৃবিজ্ঞানের শিক্ষার্থীদের সমসাময়িক বিশ্বে কর্মক্ষেত্রে দক্ষ গ্র্যাজুয়েট হিসেবে তৈরির ক্ষেত্রে একাডেমিক ও গবেষণা নিয়ে কাজ করতে চাই। বিভাগের শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতার জন্য বিভিন্ন স্কলারশিপের উদ্যোগ নেওয়া হবে। তাই বিভাগের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।

এদিকে, বিভাগের সদ্য সাবেক প্রধান অধ্যাপক ড. নূর মোহাম্মদ মজুমদার আ ফ ম জাকারিয়ার কাছে দায়িত্ব হস্তান্তর করে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এতে অধ্যাপক মো. মোখলেছুর রহমান, সহকারী অধ্যাপক ড. মনযুরুল হায়দার, সহকারী অধ্যাপক মো. শাহজাহান মিয়া, প্রভাষক সেলিম মিয়া, নাবিলা কায়সার এ সময় উপস্থিত ছিলেন।

এছাড়া নতুন দায়িত্ব নেওয়ার পর আ ফ ম জাকারিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নৃবিজ্ঞান সমিতির নেতারা। সমিতির পক্ষে উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান সমিতির ভাইস প্রেসিডেন্ট মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর ইয়াসিন ও ক্রীড়া সম্পাদক মো. আল আমিন প্রমুখ।

অধ্যাপক আ ফ ম জাকারিয়া ২০০৪ সালে শাবির নৃবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০২০ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান তিনি। এছাড়া শাবিপ্রবি শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্য, সহকারী প্রক্টর, বিভাগের ছাত্র উপদেষ্টা, নৃবিজ্ঞান সমিতির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে