editor
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২১
নবীগঞ্জ প্রতিনিধি ::
সারাদেশের ন্যায় নবীগঞ্জে লকডাউনের আজ ৬ষ্ট দিনে মঙ্গলবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মাস্ক পরিধান না করায় এবং সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিধি অমান্য করার দায়ে ১৫ টি মামলা ও ১১ হাজার ৮শত টাকা জরিমানা প্রদান করছেন ভ্রাম্যমাণ আদালত ।
সকালে নবীগঞ্জ উপজেলা সদরে শেরপুর রোড,ওসমানী রোড,বাংলাবাজার,আউশকান্দি, সৈয়দপুরও বান্দেরবাজার
এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় । ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।
অভিযানে সহযোগীতা করেন সেনাবাহিনীর ক্যাপ্টেন এস এম সিহাবসহ একদল সেনাসদস্য। করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে জরুরী পণ্যর দোকান পাঠ খোলার নির্দেশ দেয়া হয় । কিন্তু লোকজন স্বাস্থ্যবিধি অমান্য করে বেশি সংখ্যক লোকজন এক সাথে কেনাকাটা করতে আসেন । দোকান গুলোতে ভীড় জমান । এদের অনেকেরই নেই মাস্ক । লকডাউনের ৬ষ্ট দিন মঙ্গলবার সকালে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ও স্বাস্থ্য বিধি অমান্যকারি ব্যক্তিদেরকে সংক্রামক রোগ প্রতিরোধ , নিয়ন্ত্রণ ও নির্মূল আইন অনুযায়ী মোট ১১হাজার ৮শত টাকা জরিমানা করা হয় এবং ১১ টি মামলা দেয়া হয়েছে । তথ্যটি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি ) উত্তম কুমার দাশ করে জানান এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অপর দিকে লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে সরকারী নির্দেশনা বাস্তবায়নে থানা অফিসার ইনর্চাজ মোঃ ডালিম আহমদের নেতৃত্বে পুলিশও মাঠে রয়েছে। পুলিশ এ পর্যন্ত কয়েকটি টমটম গাড়ী আটক করে থানায় নিয়ে আসেন। প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের কটোর অবস্থানে নবীগঞ্জ শহরের বেশীর ভাগ দোকানপাট বন্ধ হয়েছে। এদিকে গণপরিবহ বন্ধ থাকলেও শহর থেকে বিভিন্নস্থানে সিএনজি গাড়ী চলাচল করতে দেখা গেছে।
4 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার
6 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল
3 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে
5 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।
8 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল
3 সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে নগরীর ১৬নং ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে লিফলেট
6 শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করছেন আলহাজ্ব মরহুম হারিছ চৌধুরী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। আলহাজ্ব মরহুম হারিছ চৌধুরী বিএনপির
2 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস