editor

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২১

এম. এ হকের মৃত্যুবার্ষিকীতে ১৫নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল

এম. এ হকের মৃত্যুবার্ষিকীতে ১৫নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল

6

নিজস্ব প্রতিবেদক
বর্ষীয়াণ রাজনীতিবিদ, বৃহত্তর সিলেট বিভাগ বিএনপির অন্যতম অভিভাবক, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এম. এ হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল করেছে সিলেট মহানগর ১৫নং ওয়ার্ড বিএনপি। গতকাল বাদ আসর নগরীর যতরপুরস্থ মৌবন জামে মসজিদে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে স্বাস্থ্যবিধি মেনে মহানগর ও ১৫নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাহফিলে মরহুম এম এ হকের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকো’র মাগফেরাত কামনা, বিএনপি চেয়ারপার্সন তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, করোনা মহামারী থেকে সুরক্ষা ও দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান সাবু, মরহুম এম এ হকের পুত্র ব্যারিষ্টার রিয়াশাদ আজিম আদনান হক, মহানগর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আশরাফ আলী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও ১৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি হাবিব আহমদ চৌধুরী শিলু, মহানগর মানবাধিকার বিষয়ক সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, মহানগর সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তাজ উদ্দিন আহমদ মাছুম, ১৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মহানগর উপ কোষাধ্যক্ষ শেখ মোঃ ইলিয়াস আলী, মহানগর সহ বানিজ্য সম্পাদক ও ১৫নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার আমিন, মহানগর সহ যোগাযোগ বিষয় সম্পাদক উজ্জ্বল রঞ্জন চন্দ্র, মহানগর সদস্য পারভেজ আহমদ ও মাহবুব আহমেদ চৌধুরী, ১৫নং ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি মো: সালেক, সহ-সাধারণ সম্পাদক মো: শোয়েব, সহ-সাংগঠনিক সম্পাদক মো: ফয়সল, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিরুল ইসলাম চৌধুরী জিসান, সিলেট মহানগর আপ্যায়ন সম্পাদক ইফতেখার আহমদ চৌধুরী সানি, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান আহমদ চৌধুরী, ১৯নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাঈদ হোসেন ও সাবেক ছাত্রদল নেতা মোতালিব পাশা, ১৫নং ওয়ার্ড বিএনপি নেতা শেখ ইমতিয়াজ আহমদ জুনেদ, কামরুল হাসান কুমু, শেখ আহাদ, সৈয়দ শামীম, শেখ শুভ, মো: জাবেদ, আমিনুর রহমান ইলাই, মো: কবির, মো: সাজ্জাদুর রহমান ও মো: হানিফ প্রমূখ।

8

 

5

ডিএসএস/১০ /জুলাই/২০২১/রেদওয়ান

5

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির অভিযোগ

জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির অভিযোগ

2 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ

মুক্তাদিরের সমর্থনে দিনার খান হাসুর গণসংযোগ ও লিফলেট বিতরণ

মুক্তাদিরের সমর্থনে দিনার খান হাসুর গণসংযোগ ও লিফলেট বিতরণ

5 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং

সিলেটে শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার নির্ঘুম রাত কাটছে প্রার্থীদের

সিলেটে শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার নির্ঘুম রাত কাটছে প্রার্থীদের

8 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার

সিলেটে ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, তদন্তে পুলিশ

সিলেটে ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, তদন্তে পুলিশ

1 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল

সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

3 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে

‘বিজয়ের দোরগোড়ায় আরিফ’

‘বিজয়ের দোরগোড়ায় আরিফ’

3 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।

সিলেটে ভোটের মাঠে রেকর্ড গড়তে যাচ্ছেন খন্দকার মুক্তাদির

সিলেটে ভোটের মাঠে রেকর্ড গড়তে যাচ্ছেন খন্দকার মুক্তাদির

7 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল

১৬ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে লিফলেট বিতরণ ও প্রচার মিছিল

১৬ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে লিফলেট বিতরণ ও প্রচার মিছিল

7 সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে নগরীর ১৬নং ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে লিফলেট

1
8