editor
প্রকাশিত: 8:59 PM, November 5, 2021

মৌলভীবাজারে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবী
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে অচেনা এক প্রাণীর আক্রমণের ভয়ে দিন কাটাচ্ছে মানুষ। গত তিন দিনে ওই অচেনা প্রাণীটির আক্রমণে উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামের পাঁচ নারী-শিশুসহ প্রায় ১০ জন আহত হয়েছেন। এ আতঙ্কে ওই গ্রামসহ উপজেলার বিভিন্ন গ্রামে মানুষজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। কেউ বলতে পারছেন না প্রাণীটি কী!
হরিশ্বরণ গ্রামের দীপক মল্লিক জানান, তার শিশুপুত্র দুর্জয় মল্লিককে (২) বুধবার দুপুরে অচেনা প্রাণীটি আক্রমণ করে মুখমণ্ডল, শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত করে।
এ সময় তার সঙ্গে থাকা বড় ভাই দিব্য মল্লিকও (৫) রক্তাক্ত জখম হয় প্রাণীটির আক্রমণে। শিশুদের চিৎকারে মাসহ বাড়ির লোকজন এগিয়ে এলে প্রাণীটি পালিয়ে যায়। বর্তমানে তারা সিলেট রাগীব রাবেয়া হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
স্থানীয়রা জানান, প্রাণীটি দেখতে অনেকটা কুকুরের মতো হলেও খুব ক্ষিপ্র। প্রাণীটি একা কোনো ব্যক্তিকে দেখলেই আক্রমণ করে। তাই এই প্রাণীর হাত থেকে বাঁচতে তারা এখন লাঠি হাতে দলবদ্ধভাবে চলাচল করছেন।
বৃহস্পতিবার অচেনা প্রাণীটির আক্রমণের শিকার হন মুন্সীবাজারের বিমান রায়ের স্ত্রী জয়ারানী রায় (৩০), তার শিশুপুত্র বিপ্লব রায় (১০) ও মখলিছ মিয়ার শিশু কন্যা মরিয়ম জান্নান শেফি (৮)। তারাও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে আছেন।
এলাকাবাসী জানান, অদ্ভুত আকৃতির এ প্রাণীকে নিয়ে এলাকায় শুরু হয়েছে বিভিন্ন কল্পকাহিনী।
অদ্ভুত এ প্রাণীর হাত থেকে রক্ষা পেতে গ্রামবাসী রাতদিন দল বেঁধে পাহারা দিচ্ছেন। ভয়ে একা কেউ রাতে বের হচ্ছেন না। দিনে মাঠে কাজ করতেও সতর্ক থাকছেন সবাই। রাতে হাটবাজার থেকে ফেরার পথে অনেককে লাঠি হাতে দেখা যায়। তাদের ধারণা প্রাণীটি ধানি জমি, ঝোপঝাড়ে লুকিয়ে থাকে ও কাউকে একা পেলেই আক্রমণ করছে।
অচেনা এ প্রাণীর বিষয়ে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র বলেন, এ রকম ঘটনা খুব কমই শোনা যায়। এটা হয়তো বন্য কুকুর কিংবা খ্যাঁকশিয়াল হতে পারে। কিছুদিন আগে বন বিভাগের সাতছড়ি বিটে বন্য কুকুরের অস্তিত্ব পাওয়া গেছে। আমি খোঁজ নিয়ে দেখছি। আক্রান্তদের অবশ্যই ভ্যাকসিন নিতে হবে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে