editor
প্রকাশিত: 5:56 PM, January 3, 2022

শ্রীমঙ্গলে ১০ বিদ্রোহী প্রার্থীকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি
শ্রীমঙ্গল প্রতিনিধি
পঞ্চম ধাপে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১০ জনকে দলকে অব্যাহতি দিয়েছে উপজেলা আওয়ামী লীগ।
গত শনিবার উপজেলা আওয়ামী লীগ সভাপতি আর্ধেন্দু কুমার দেব বেভুল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিদ্রোহী প্রার্থীরা হলেন, মির্জাপুর ইউনিয়নে আওয়ামী লীগের সহ-সভাপতি মনু মিয়া ও আওয়ামী লীগ সদস্য মিসলু আহমেদ চৌধুরী, সিন্দুরখান ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য মো. জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মুজিবুর রহমান মজুল ও জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোহাম্মদ ফজলুর রহমান ফজলু, আশীদ্রোন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আরজু মিয়া ও আশিদ্রোন ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সামছুল আলম, ২নং কালিঘাট ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শান্ত তাঁতী ও উপজেলা শ্রমিক লীগের সদস্য বিজয় হাজরা ও সাতগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মিলন শীল।
শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদেরকে স্ব স্ব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সাথে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য এই অব্যাহতি পত্রটি জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় কমিটির নিকট পাঠানো হয়েছে।
উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি শ্রীমঙ্গল উপজেলার নয়টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে