editor
প্রকাশিত: 7:53 PM, January 21, 2022

সরকার জনগণের পাশে আছে : পরিকল্পনামন্ত্রী
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে সারাদেশে যে উন্নয়ন হচ্ছে তা দৃষ্টান্ত স্থাপন করার মতো। সুনামগঞ্জ জেলায়ও অনেক উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের ধারাবাহিকতাই হলো পাগলায় মহাসিং নদীর ওপর সেতু নির্মাণ। আশা করছি, আগামী দুই বছরের মধ্যে সেতুটি একটি দৃশ্যমান রূপ ধারণ করবে। শেখ হাসিনা বাংলাদেশের অনেক উন্নয়ন করছেন। শেখ হাসিনার প্রতি আস্থা রাখতে পারেন। সরকার জনগণের পাশে আছে।
শুক্রবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে রায়পুর-কাদিপুর অংশে মহাসিং নদীর ওপর সেতু নির্মাণের জায়গা পরিদর্শন শেষে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘মহাসিং নদীর এ অংশে একটি সেতু করবো এটি আমার স্বপ্ন ছিল। আমি প্রথম থেকেই চেয়েছি সেতুটি হোক। উপজেলায় আরও অনেক কাজ করেছি। নোয়াখালীতে সেতু করেছি, পাথারিয়ায় সেতু নির্মাণের কাজ চলমান। এখন পাগলার এ সেতু কাজ শুরু হবে। এরই মধ্যে নদীর গভীরতা যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়েছে। এটি পাগলার জন্য অনেক উন্নয়ন বয়ে আনবে।’
এলাকার উন্নয়নে অবদান রেখেছেন এমন কোনো বিশিষ্ট ব্যক্তি বা বীর মুক্তিযোদ্ধার নামে সেতুটির নামকরণের ইচ্ছা পোষণ করেছেন মন্ত্রী। তবে স্থানীয়রা চান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের নামে নামকরণ করা হোক।
এসময় সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মোক্তাদির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন, পশ্চিম পাগলা ইউনিয়নের চেয়ারম্যান জগলুল হায়দার ও সাবেক চেয়ারম্যান নুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক