editor

প্রকাশিত: 11:01 AM, March 11, 2022

বড়লেখায় তারুণ্য নাট্য গোষ্ঠীর ৫ দিনব্যাপী নাট্য উৎসব ও বইমেলা সফলভাবে সমাপ্তি

বড়লেখায় তারুণ্য নাট্য গোষ্ঠীর ৫ দিনব্যাপী নাট্য উৎসব ও বইমেলা সফলভাবে সমাপ্তি

বড়লেখায় তারুণ্য নাট্য গোষ্ঠীর ৫ দিনব্যাপী নাট্য উৎসব ও বইমেলা সফলভাবে সমাপ্তি

2
ফয়সাল মাহমুদ, বড়লেখা (মৌলভীবাজার) 
মৌলভীবাজারের বড়লেখায় পাঁচ দিনব্যাপী নাট্যোৎসব, বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার শেষ হয়েছে। সাংস্কৃতিমনা জাকির হোসেন জুমনের একক পৃষ্ঠপোষকতায় এবং বড়লেখা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলা পরিষদ অডিটোরিয়াম বড়লেখায় তারুণ্য নাট্য গোষ্ঠী এই উৎসবের আয়োজন করে। এ উৎসবে তারুণ্য নাট্য গোষ্ঠী ছাড়াও মৌলভীবাজার, সিলেট, ঢাকাসহ একাধিক থিয়েটার ও সাংস্কৃতিক সংগঠন নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। বুধবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টায় সমাপনী দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে এবং তারুণ্য নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শুভাশিস দে শুভ্র, সহ-সভাপতি হানিফ পারভেজ, নাট্য কর্মী সাদিয়া আক্তার লিলির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন তারুণ্য নাট্যগোষ্ঠীর সহ-সভাপতি মোহাম্মদ হানিফ পারভেজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন রুমি, সিলেট নাট্যপরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি আজির উদ্দিন ও তারুণ্য নাট্যগোষ্ঠীর সভাপতি প্রভাষক বদরুল ইসলাম মনু প্রমূখ।
মৌলভীবাজার নাট্য গোষ্ঠী ‘জেগে ওঠ হে মহা মানব’ নাটকটি পরিবেশনার মধ্য দিয়ে এ উৎসব শেষ হয়। শনিবার (৫ মার্চ) সন্ধ্যায়  উৎসবের উদ্বোধন করা হয়। বাংলাদেশ গ্রুপ থিয়েটারের সাবেক সভাপতি মণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী এ উৎসবের উদ্বোধন করেন। এদিন মণিপুরী থিয়েটার কমলগঞ্জ ‘কহে বীরাঙ্গনা’ নাটক পরিবেশন করে। অনুষ্ঠানের প্রথম দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত পাঁচটি নাটক মঞ্চায়িত হয়। এর মধ্যে ৫ মার্চ মণিপুরী থিয়েটার কমলগঞ্জ মঞ্চায়ন করে ‘কহে বীরাঙ্গনা’, ৬ মার্চ থিয়েটার মুরারিচাঁদ সিলেট মঞ্চায়ন করে ‘পানিবালা’, ৭ মার্চ তারুণ্য নাট্যগোষ্ঠী বড়লেখা মঞ্চায়ন করে ‘পদ্মাপাড়’, ৮ মার্চ অনুস্বর থিয়েটার ঢাকা মঞ্চস্থ করে ‘মূল্য অমূল্য’, এবং ৯ মার্চ সমাপনী সন্ধ্যায় দৃষ্টিপাত মৌলভীবাজার মঞ্চস্থ করে ‘জেগে ওঠ হে মহা মানব’। সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখায় ‘গুণীজন সম্মাননা’ ও উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের সংবর্ধনা দেওয়া হয়। উৎসবে নাটকের পাশাপাশি বিষয়ভিত্তিক আলোচনা, নৃত্যানুষ্ঠান, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক ও বাউল গানের আসর বসে।
জেলা প্রশাসকের বক্তব্যে তিনি বলেন, আমাদের রুটিন ওয়ার্কের বাহিরে গিয়ে ৫ দিনব্যাপী আয়োজিত নাট্যোৎসবের সার্বিক সহযোগিতার জন্য উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর প্রতি আন্তরিক কৃতজ্ঞ এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের সুযোগ্য পুত্র জাকির হোসেন জুমনের একক পৃষ্টপোষকতার জন্য এরকম অনুষ্ঠান সম্ভব হয়েছে সেজন্য জাকির হোসেন জুমনকে কৃতজ্ঞতা জানান। তারুণ্য নাট্য গোষ্ঠীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানান একটি প্রান্তিক উপজেলায় ৫ দিনব্যাপী অনাড়ম্বর আয়োজনের জন্য। তিনি আরোও বলেন সাংস্কৃতিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে আমাদের জায়গা থেকে রাষ্ট্রীয় যতটুকু সহযোগিতার দরকার তা অবশ্যই পাবেন এবং জেলা অডিটোরিয়াম মঞ্চ নাটকের জন্য দ্রুত উপযোগী হিসেবে গড়ে তুলা হবে। তারুণ্য নাট্যগোষ্ঠী দীর্ঘ ৩০ বছর থেকে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে আসছে। সেজন্য তাঁরা প্রশংসার দাবি রাখে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

1 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

7 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

5 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

6 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

1 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

5 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

3 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

8 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও

1
4