editor
প্রকাশিত: 10:12 PM, March 24, 2022

ভারতীয়দের জন্য আগামীকাল থেকে বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা চালু
অনলাইন ডেস্ক
দীর্ঘ দুই বছর পর ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে। কাল শুক্রবার এই পর্যটন ভিসা চালু হবে। বৃহস্পতিবার বিকালে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার তৌফিক হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তৌফিক হাসান বলেন, ইতিমধ্যে কলকাতার সল্ট লেকে বাংলাদেশের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার চালু হয়েছে। সেখানে ভারতীয় নাগরিকদের ভিসার আবেদন গ্রহণ করা হবে। আবেদনের সঙ্গে কোভিড-১৯ বুস্টার ডোজ টিকা নেওয়ার সনদের ফটোকপি দিতে হবে। ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আবেদন নেয়া হবে।
অতীতে বাংলাদেশের ভিসার জন্য কোনও ফি নেওয়া হতো না। তবে এখন প্রসেসিং ফি বাবদ ৮২৫ রুপি গুণতে হবে। নগদ বা অনলাইনে তা দেওয়া যাবে। এ ভিসা নিয়ে সড়ক, বিমান ও ট্রেনে বাংলাদেশে যেতে পারবেন ভারতীয়রা।
উল্লেখ্য, পার্ক সার্কাসের বাংলাদেশ উপহাইকমিশনের দপ্তরে আর ভিসার আবেদনপত্র নেওয়া হবে না।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে