editor
প্রকাশিত: 9:28 PM, March 27, 2022

মসজিদের জায়গায় অবৈধ স্থাপনা: অবশেষে ঘুম ভাঙ্গলো সিসিকের!
জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের (জেজিটিডিএসএল) সিলেট নগরীর রায়নগর স্টাফ কোয়ার্টার জামে মসজিদ সম্প্রসারণের জায়গায় অবৈধ স্থাপনা নির্মান করেন সিসিকের ১৯নং ওয়ার্ড কাউন্সিলার শওকত আমিন তৌহিদ। উচ্ছেদের দাবিতে গত (২২ মার্চ) মঙ্গলবার নগরীর রায়নগর গ্যাস স্টাফ কোয়ার্টারের সামনে জেজিটিডিএসএলের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করে। গত (২৩ মার্চ) সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) বিধায়ক রায় চৌধুরী জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের এমডি বরাবরে আবেদন করেন ১৫, ১৮ ও ১৯ নং ওয়ার্ডের পানিও জলের সমস্যা দূরীকরণে উৎপাদক নলকূপ স্থাপনের নিমিত্তে জালালাবাদ গ্যাস কোয়ার্টার মসজিদের পাশে উৎপাদক নলকূপ স্থাপনের অনুমতি চেয়ে আবেদন করেন।
কাউন্সিলর তৌহিদ গণমাধ্যমে বলেন, ‘জালালাবাদ গ্যাসের কর্মকর্তা-কর্মচারীরা ঠিকাদারের কাছে টাকা না পেয়ে মানববন্ধন করেছে। তারা মসজিদের দোহাই দিয়ে সিসিকের উন্নয়ন কাজ বন্ধ করে দিচ্ছে। ১ ঘন্টা সময় দিন কেয়ামত ঘটিয়ে ছাড়বো। এই জায়গা সিসিকের। এখানে উৎপাদক নলকূপ হবে।’
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের সুপারভাইজার আব্দুস সালাম বলেন, ‘এই জায়গা জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের। এখানে মসজিদ সম্প্রসারণ করার জন্য টাকা বরাদ্দ হয়ে গিয়েছে আমাদেরকে প্রথমে সিসিক কাউন্সিলর তৌহিদ পানির লেয়ার টেস্ট করার জন্য বলেন। কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে নলকূপের কাজ শুরু করলে জালালাবাদ গ্যাসের এমডি প্রকৌশলী সোয়েব আহমদ মতিন মেয়র বরাবরে কাজ বন্ধ রাখার আবেদন করেন। এতে কোন ধরনের কর্ণপাত না করলে আমরা মানববন্ধন করি। মানববন্ধনের পর কাউন্সিলর তৌহিদ সাংবাদিকদের মিথ্যা তথ্য পরিবেশন করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেন। এর পরিপ্রেক্ষিতে জালালাবাদ গ্যাসের এমডিকে কোয়ার্টারে বসবাসরত সকল পরিবারের নিরাপত্তার জন্য লিখিতভাবে অবগত করি।
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের সুপারভাইজার আব্দুর রহমান বলেন, জালালাবাদ গ্যাসের মসজিদের জায়গায় গভীর নলকূপ স্থাপনের যে পায়তারা শুরু হয়েছে এটা নিয়ে আমরা খুব চিন্তিত। কারণ আমাদের কোয়ার্টারে দুইটি গভীর নলকূপ আছে এবং কোয়ার্টার মসজিদের সম্প্রসারণের জন্য এই জায়গা নির্ধারিত এবং বরাদ্দও চলে এসেছে। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) বিধায়ক রায় চৌধুরী জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের এমডি বরাবরে আবেদন করেন ১৫, ১৮ ও ১৯ নং ওয়ার্ডের পানিও জলের সমস্যা দূরীকরণে উৎপাদক নলকূপ স্থাপনের নিমিত্তে জালালাবাদ গ্যাস কোয়ার্টার মসজিদের পাশে উৎপাদক নলকূপ স্থাপনের অনুমতি চেয়ে আবেদন করেন। আর অপরদিকে সিসিক কাউন্সিলর তৌহিদ আমাদেরকে হুমকি-ধামকি দিচ্ছেন। এব্যাপারে আমরা আমাদের কর্তৃপক্ষকে লিখিতভাবে অবগত করেছি। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) বিধায়ক রায় চৌধুরী বলেন, জায়গায়টি জালালাবাদ গ্যাসের। আমরা কাজ বন্ধ রেখেছি। এমডি বরাবরে আবেদন করেছি। তারা যদি অনুমতি দেন তাহলে আমরা কাজ করবো, আর তা না হলে করবো না।
জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের এমডি প্রকৌশলী সোয়েব আহমদ মতিন বলেন, উক্ত জায়গার মালিক জালালাবাদ গ্যাস। এখানে মসজিদ সম্প্রসারণের জন্য বরাদ্দও চলে এসেছে। এখানে মসজিদ সম্প্রসারণ করা হবে। ৩ মাস থেকে আমাদের কোয়ার্টারের বাউন্ডারী দেয়াল ভেঙ্গেছে এর প্রেক্ষিতে আমরা মেয়র বরাবরে আবেদন করেছি এবং গভীর নলকূপ না বসানোর জন্য লিখিতভাবে বলেছি। তারা আবেদন করেছেন নলকূপ স্থাপনের জায়গায় দেওয়ার জন্য। মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। এর আগে এ নিয়ে যাতে কোন ধরনের অপ্রতিকর ঘটনা না ঘরে এ ব্যাপারে আমি মৌখিকভাবেও সিসিক কর্মকর্তাদের জানিয়েছি।
প্রসঙ্গত, ২২ মার্চ মঙ্গলবার জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড রায়নগর জালালাবাদ গ্যাস কোয়ার্টারের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবীতে মানববন্ধন করে। এসময় সুপারভাইজার মো. আব্দুর রহমানের সভাপতিত্বে ও আব্দুস সালামের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের ডিজিএম জিতেন্দ্র কুমার দাস, ব্যবস্থাপক আদনান আহমদ চৌধুরী, উপ-ব্যবস্থাপক শেখ ওবায়দুর রহমান, উপ-ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম, রজব আলী, সহকারী প্রকৌশলী সুহেদ আহমদ, সহকারী হিসাব কর্মকর্তা কাজী আনোয়ার হোসেন, ব্যবস্থাপক এনামুল হক, উপ-ব্যবস্থাপক সুদীপ চক্রবর্তী, আব্দুল লতিফ, সুপারভাইজার শাহ আলম ভূঁইয়া, বিল্লাল হোসেন, পার্থ সারথী চক্রবর্তী, আনোয়ার হোসেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এ জায়গাটি আমাদের মাস্টার প্ল্যান করা, এখানে মসজিদ ও ইমামদের বাসস্থানের জন্য নির্ধারিত করে রেখেছি। কিন্তু হঠাৎ করে স্থানীয় কাউন্সিলর এসএম শওকত আমীন তৌহিদ তড়িঘড়ি করে পানির ডিপটিউবওয়েল বসানোর ছলনা করে এ জায়গা দখলের পাঁয়তারা শুরু করেন। একজন জনপ্রতিনিধি হয়ে এ ধরনের ঘৃণ্যকাজ থেকে তাকে বিরত থাকার আহ্বান জানাই।
তারা আরও বলেন, আমাদের এ জায়গায় অনুমতি না নিয়ে সরঞ্জাম ফেলে তারা কার্যক্রম চালানোর পাঁয়তারা করছেন। এ জায়গায় প্রায় ১০০টি গাছ অনুমতি ছাড়া কাউন্সিলর কেটেছেন। স্টাফ কোয়ার্টার থেকে চারটি মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি হয়েছে। নিরাপত্তার স্বার্থে গার্ডওয়ালের প্রয়োজন ছিল। চার মাস ধরে ওয়াল করে দিচ্ছি বলে সময় পার করছে সিটি করপোরেশন।
বক্তারা বলেন, সিলেট সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আকবর ঘটনাস্থলে গিয়ে মসজিদের জায়গার সামনের ওয়ালের কাজ দ্রুত করে দেওয়ার জন্য আশ্বাস দিয়েছেন। গত ১০ জানুয়ারি জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শোয়েব আহমদ মতিন এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য মেয়রের কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। তারপরও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয় মানববন্ধনে। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন