editor

প্রকাশিত: 7:44 PM, July 7, 2023

তারুণ্যের সমাবেশ সফলের লক্ষ্যে নগরীতে ব্যারিস্টার আদনানের লিফলেট বিতরণ

তারুণ্যের সমাবেশ সফলের লক্ষ্যে নগরীতে ব্যারিস্টার আদনানের লিফলেট বিতরণ

আগামী ৯ই জুলাই দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ সফলের লক্ষে সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনানের নেতৃত্বে সিলেট নগরীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে। শুক্রবার বাদ জুমআ নগরীর বিভিন্ন পাড়া মহল্লা মার্কেটে, পথচারী ও হকারদের মাঝে লিফলেট বিতরণকালে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণ ও গণসংযোগকালে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাহীদুল হক সুহেল, সিলেট মহানগর শ্রমিক দলের আহবায়ক আব্দুল আহাদ, জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহবায়ক ও মহানগর জিয়া সংসদের সভাপতি এম জহুরুল ইসলাম মখর, তাহিরপুর উপজেলা যুবদলের সভাপতি এনামুল হক এনাম, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক কানাইঘাট উপজেলা সদস্য সচিব এম শাহীন আহমদ, সদর উপজেলা কৃষক দলের আহবায়ক শহিদ আহমদ, যুগ্ম আহবায়ক ফজলু মিয়া, আব্দুর রহিম, কামিল আহমেদ, সাব্বির সাদেক, কানাইঘাট উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম, আব্দুল মালেক খান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আব্দুস সালাম, মহানগর ২৪নং ওয়ার্ড বিএনপির নেতা আসলাম আহমদ, জুয়েল মিয়া, হালিমুদ্দিন, আলকাস আলী, আলেক নূর, দেলোয়ার হোসেন, নুরুল আমিন, মকসুদুর রহমান ও আলী হোসেন প্রমূখ।
লিফলেট বিতরণকালে সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান বলেন, আগামী ৯ জুলাই যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সিলেট বিভাগের উদ্যোগে আলিয়া মাঠে আয়োজিত দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ সফল করতে হবে। বর্তমান ফ্যাসিবাদি সরকারের হাত থেকে গনতন্ত্র, জনগনের বাকস্বাধীনতা ও ভোটের অধিকার পুনরুদ্ধারে তারুণ্যের সমাবেশকে সফল করতে হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়