admin
প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫
খলিলুর রহমান:
সিলেটে কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট সংযোগ সড়ক। যা দমদমা-হাদারপার সড়ক নামে পরিচিত। কোম্পানীগঞ্জের দয়ারবাজার-ভাটরাই থেকে গোয়াইনঘাট উপজেলার হাদারপার পর্যন্ত বিস্তৃত এ সড়ক। সড়কটির আরসিসি ঢালাই কাজ করাচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গেয়াইনঘাট। সড়ক পাকাকরণের কাজ বাস্তবায়ন করছে ঢাকাস্থ এমএম বিল্ডার্স এণ্ড ইঞ্জিনিয়ারর্স এবং মেসার্স কামরুল এণ্ড ব্রাদার্স নামের ঠিকাদরি প্রতিষ্ঠান।
প্রায় ২৭ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজের শুরুতেই ভেসে উঠছে অনিয়ম-দুর্নীতির চিত্র। ঠিকাদরী প্রতিষ্ঠান সিডিউল মোতাবেক কাজ না করে নিম্নমানের কাজ করছে। লুটপাট করছে সরকারের কেটি কোটি টাকা।
গত ১৭ ডিসেম্বর ২০২৪ থেকে কাজ শুরু হয়ে ২৮ জুন ২০২৬ এর মধ্যে কাজ সম্পন্ন করার কথা থাকলেও শবেমাত্র পাকার কাজ শুরু হয়েছে । মাত্র ২৫% কাজ হয়েছে ইতোমধ্যে। আর এটুকু কাজের মধ্যেই সড়কের বিভিন্নস্থানে দেখা দিচ্ছ ফাটল। আবার এ ফাটল ঢাকা দিতে ফাটল স্থলে প্রোটিন ব্যবহার করে উপরে সিমেন্ট দিয়ে প্রলেপ দেওয়া হচ্ছে।
সরেজমিন গিয়ে দেখা গেছে, সিডিউল মোতাবেক যেখানে সিক্সট্রিন গ্রেড রড ব্যবহারের কথা, সেখানে ব্যবহার করা হচ্ছ ননগ্রেড শিক। যে পরিমান শিক ব্যবহারের কথা তা থেকে অনেক কম শিক ব্যবহার করে ঢালাই করা হচ্ছে। সিডিউল মোতাবেক ঢালাইর নিচে গভীর করে ফ্রেস বালুর স্থর বিছানোর কথা, সেখানে কাদামাট বিটবালু ও টিলার লাল মাটির স্তর বিছিয়ে এর উপর ঢালাই করা হচ্ছে। ঢালাই কাজে উন্নত মানের শক্ত কাটাপাথর ব্যবহারের কথা থাকলেও এর বদলে নিম্নমানের বালুপাথর এবং বালুপাথরের সাথে পর্যাপ্ত পরিমান সিমেন্ট না দিয়ে এর বদলে কম ও নিম্নমানের সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। আর এ নিম্নমানের কাজের কারণেই শুরুতেই রাস্তার আরসিসি ঢালাই রাস্তার ফাটল ধরতে শুরু করছে।
এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদারী প্রতিষ্ঠানের কন্ট্রাক্টর রবিউল ইসলাম বলেন- কাজ শুরু হয়েছে। শ্রমিরা কাজ করছে। কতটুকু কাজ হয়েছে দেখতে আমি এখনো সাইডে যাইতে পরিনি।
সড়ক পাকাকরণ প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা এলজিইডি গোয়াইনঘাট-এর সহকারী প্রকৌশলী শামসুল ইসলাম জানান, কাজ শবেমাত্র শুরু হয়েছে। কাজে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
8 প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পুণ্যভূমি সিলেটে আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট
7 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বলেছেন, শ্রমিকরাই অর্থনীতির
8 সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বলেছেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত ভারাক্রান্ত মনের। আজ আমরা এমন একজন
5 সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এদেশে হিন্দু, বৌদ্ধ,
2 প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের স্বাগত মিছিল ও
8 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট
6 স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।
7 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার