editor
প্রকাশিত: 6:54 PM, September 18, 2021
অনলাইন ডেস্ক
ইসরাইল থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের চেষ্টা করছে সৌদি আরব। ইসরাইলি প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি রাফায়েল উৎপাদিত আয়রন ডোম এবং ইসরাইল এরো স্পেস ইন্ডাস্ট্রিজের তৈরি বারাক ইআর প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে যে কোনো একটি কিনতে যাচ্ছে সৌদি। বাণিজ্য সংক্রান্ত সংবাদ ও বিশ্লেষণের জন্য পরিচিত ব্রেকিং ডিফেন্স ম্যাগাজিনের বরাত দিয়ে এ খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।
ইসরাইলের সামরিক সূত্র ম্যাগাজিনটিকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কোনো সমস্যা না থাকলে এই চুক্তিটি অত্যন্তবাস্তবিক। অন্য আরেকটি সূত্র থেকে জানানো হয়েছে, ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য সৌদি আরব পদক্ষেপ গ্রহণ শুরু করেছে। তেল-আবিবের সঙ্গে গত কয়েক বছর ধরেই এমন একটি প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে রিয়াদ। সম্প্রতি যুক্তরাষ্ট্র সৌদি আরব থেকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নিয়েছে। এরপরই ইসরাইল থেকে প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ে জোর আলোচনা শুরু হয়েছে।
২০১৯ সালে সৌদি আরবের তেল উৎপাদন ক্ষেত্রে বড় হামলা চালিয়েছিল ইয়েমেনের ইরান সমর্থিত গোষ্ঠী হুতি।
এরপরই রাজধানী রিয়াদের কাছে থাকা প্রিন্স সুলতান বিমান ঘাটিতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। সেখানে এতোদিন থাড ও প্যাট্রিয়ট মোতায়েন ছিল যা সৌদির আকাশসীমাকে সুরক্ষিত রেখেছে। তবে সম্প্রতি সেগুলো সরিয়ে নেয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে সৌদি। উল্লেখ্য, হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধের আয়রন ডোমের ব্যাপক কার্যকরিতা নজর কেড়েছে পুরো বিশ্বের।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৮/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন