editor
প্রকাশিত: 9:26 PM, March 27, 2022

ঈদগাহবাজার-খালোপাড় রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন একটি স্বপ্নের সফল বাস্তবায়ন
দক্ষিণ সুরমার ৬নং লালাবাজার ইউনিয়নের ঈদগাহবাজার-খালোপাড় রাস্তা উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে একটি স্বপ্নের সফল বাস্তবায়ন হলো। এলাকাবাসীর দীর্ঘদিনের কাংখিত দাবীর প্রথম আনুষ্ঠানিকতা রাস্তা উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন যেন গোটা এলাকার জন্য এক বিরাট মাইলফলক। আর এ বিশাল কর্মযজ্ঞের উদ্ভোধন করলেন সিলেট ৩ আসনের এমপি নান্দনিক সিলেট-৩ আসনের স্বপ্নদ্রষ্টা হাবিবুর রহমান হাবিব।
২৫ মার্চ শুক্রবার বিকেল ৩ টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ এলাকার বিশিষ্ট জনদের সাথে নিয়ে এমপি হাবিব ৪ ও ৮ নং ওয়ার্ডবাসীর যোগাযোগের বৃহৎ মাধ্যম এ রাস্তা উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আফসর আহমদ, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্বোয়াজিদুল হক তুহিন,প্যানেল চেয়ারম্যান রৌশন আহমদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাবেক সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি, বর্তমান কোষাধ্যক্ষ শরীফ আহমদ, লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল আহমদ, সাধারণ সম্পাদক এডভোকেট মুহিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম চৌধুরী ছন্দান মিয়া, দেলওয়ার আলী খান রানা, ইউপি সদস্য বেলাল আহমদ, মুক্তার মিয়া, ইছহাক আহমদ, লোকমান মিয়া, আবদুল কাদির, নজরুল ইসলাম মনির, সদস্যা হাসনা বেগম,পশ্চিম ভাগ জামে মসজিদের মোতাওয়াল্লী আব্দুন নুর, সাবেক ইউপি সদস্য সিরাজ আহমদ,ফরিদ পুর গ্রামের বিশিষ্ট মুরব্বি আহবাব হোসেন,আবদুল আহাদ,মতছির আলী,নিজাম আহমদ খসরু,আব্দুল আউয়াল মুনসুর,লোকমান আলী, বাবুল আহমদ, সোলেমান আলী, ছুরত আলী, আবুল আহমদ,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, সাবেক ছাত্রলীগ নেতা লায়েক আহমদ জিকু, নজরুল ইসলাম, নিজাম উদ্দিন, যুবলীগ নেতা নাজিম উদ্দীন রাসেল, রুবেল আহমদ, আজিজুল ইসলাম,মোজাহিদ আহমদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা আনছার আহমদ,সংগঠক কিবরিয়া আহমদ,মামুন আহমদ, এম এ রহিম,সানরাইজ সমাজ কল্যাণ সংস্থার সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে এমপি হাবিব শেখ ফরিদ(রঃ) জামে মসজিদে জুমআর নামাজ আদায় করেন এবং মুসুল্লীদের সাথে কুশল বিনিময় করেন। পরে ৮ নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান রৌশন আহমদ এর বাড়ীতে রাস্তা উন্নয়ন কাজের ভিত্তি প্রস্হর স্হাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল আহমদ এর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হেলাল আহমদ এর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ত্বোয়াজিদুল হক তুহিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মুহিদ হোসেন, প্যানেল চেয়ারম্যান রৌশন আহমদ, ৪ নং ওয়ার্ড সদস্য ইছহাক আহমদ, সাবেক ইউপি সদস্য সিরাজ আহমদ,বিশিষ্ট মুরব্বি আহবাব হোসেন, সানরাইজ সমাজ কল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ আল আমিন। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আব্দুর রহিম। অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি হাবিবুর রহমান হাবিবকে ফরিদ পুর ও পশ্চিম ভাগ গ্রাম এবং সানরাইজ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে ফুলের তোড়া ও ক্রেষ্ট প্রদান করা হয়।
এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্নের সফল বাস্তবায়ন ইদগাহবাজার- পশ্চিম ভাগ -খালোপাড় রাস্তা উন্নয়ন কাজের সূচনা হওয়ায় গোটা এলাকাজুড়ে বইছে আনন্দের বন্যা।
দীর্ঘ দিনের কাংখিত এ রাস্তার উন্নয়ন কাজের সূচনা হওয়ার লালাবাজার ইউনিয়নের ৮ ও ৪ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ এমপি হাবিবকে অভিনন্দন জ্ঞাপন করেন এবং কাজের সফল বাস্তবায়নে এমপির সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন