editor

প্রকাশিত: 9:47 AM, September 8, 2024

চিকিৎসককে ধর্ষণ-হত্যা: রাজভবন অভিমুখে চিকিৎসক–নার্স–স্বাস্থ্যকর্মীদের মিছিল

চিকিৎসককে ধর্ষণ-হত্যা: রাজভবন অভিমুখে চিকিৎসক–নার্স–স্বাস্থ্যকর্মীদের মিছিল

ছবি: কলকাতায় রাজভবন অভিমুখে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রতিবাদ মিছিল

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার আর জি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিচারের দাবিতে চলমান বিক্ষোভে শনিবার উত্তাল ছিল কলকাতা। এদিন বিকেলে রাজভবন অভিমুখে বিক্ষোভ মিছিল করেন চিকিৎসক–নার্স–স্বাস্থ্যকর্মীরা।

শিয়ালদহের কাছে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীদের ‘মহামিছিল’ শুরু হয়। মিছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসের বাসভবন ও দাপ্তরিক কার্যালয় রাজভবনের দিকে এগোতে থাকে। পুলিশ ব্যারিকেড দিয়ে রাজভবনের অদূরে রানি রাসমণি অ্যাভিনিউয়ে মিছিল আটকে দেয়। এরপর বিক্ষোভকারীরা সড়কের ওপর বসে পড়ে বিক্ষোভ করেন।

সেখান থেকে পুলিশের অনুমতি নিয়ে চারজন চিকিৎসক ও একজন নার্স রাজভবনে গিয়ে চার দফা দাবি পূরণের জন্য স্মারকলিপি জমা দেন। তবে এ সময় রাজ্যপাল রাজভবনে ছিলেন না। এতে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন বিক্ষোভকারীরা।

নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিচারের দাবিতে শনিবারও শ্যামবাজারের মেট্রো স্টেশনের কাছে তৈরি করা মঞ্চে অভস্থান কর্মসূচি পালন করে বাম দলগুলো। রাতেও এ কর্মসূচি চলছে।

শনিবার কলকাতায় মিছিল করে ফোরাম ফর স্পোর্টস পারসন অব ইন্ডিয়া। বিকেলের দিকে আর জি কর হাসপাতালের সাবেকদের কনভেনশনে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। হাওড়া–শিয়ালদহ স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন বাউলশিল্পীরা।

নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের আইনজীবী কবিতা সরকার শনিবার শিয়ালদহ আদালতে সঞ্জয়ের জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদন খারিজ করে সঞ্জয়কে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না