editor
প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২১

মহান বিজয় দিবস উপলক্ষে কর আইনজীবী সমিতির সভা অনুষ্ঠিত
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিব জন্মশতবর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে এক আলোচনা সভা গতকাল বুধবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টায় সমিতির মেন্দিবাগস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি অধ্যাপক মো. শফিকুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল ইসলামের পরিচালনায় আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারন সম্পাদক এডভোকেট এমদাদুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, এডভোকেট এম ই এম ইকবালুর রহমান, এডভোকেট মো. আবুল ফজল, সিনিয়র সদস্য এডভোকেট সজল কুমার রায়, আয়কর আইনজীবী বিধু ভূষণ ভট্টাচার্য্য, মোহাম্মদ আজিজুর রহমান, আয়কর আইনজীবী মিন্টু চন্দ্র রায় অনুপব্রত, মুবিনুল হক শাহীন, কামাল আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন মুক্তিযুদ্ধের বিরোধীরা প্রকৃত ইতিহাস মুছে ফেলতে বিভিন্ন সময় ইতিহাসকে বিকৃত করছে। কিন্তু তারা সফল হতে পারেনি। সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করার আহবান জানিয়ে বক্তারা আরো বলেন মুক্তিযুদ্ধের ইতিহাস অবহিত করার মাধ্যমে স্কুল, কলেজ ও মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জবিত হতে হবে। বক্তারা আরো বলেন মহান মুক্তিযুদ্ধের ৫০ বর্ষ পূর্তিতে আমাদের শপথ হউক স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠন করা। এ লক্ষে সকল পেশাজীবী দেশপ্রেমী মানুষকে এগিয়ে আসার আহবান জানান।
শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠ করা হয়। সভায় সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
3 মাসুম চৌধুরী: সিলেটের কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়ন এবং পার্শ্ববর্তী গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের হাজার হাজার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান
2 সিলেট মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৫৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মহানগরের দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল ও
3 খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান বলেছেন, স্বাধীনতার পরবর্তী সময়ে যারাই ক্ষমতায় গিয়েছে তারাই ফ্যাসিবাদ কায়েমের
6 রোটারি ক্লাব অব সিলেট সাউথের নতুন রোটারি বর্ষের প্রথম সাপ্তাহিক সভা নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত
5 সিলেট বিভাগের প্রতিটি থানায় প্রবাসীদের সহযোগিতার জন্য প্রবাসী হেল্প ডেস্ক চালু করা ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধের জন্য এক
5 পর্তুগালে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের সংগঠন ‘সিলেট বিভাগ গণদাবী পরিষদ পর্তুগাল শাখা’র কার্যকরী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
6 জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগর সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ইউএনডিইএফ-এর অর্থায়নে এফআইভিডিবি-এর Young People Building
7 সিলেট নগরীর বড়বাজার বন্ধন ‘বি’ এলাকার বাসিন্দা ও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মো. হায়দার আলীর চিকিৎসায় যৌথভাবে পাশে দাঁড়িয়েছে