editor
প্রকাশিত: 8:22 PM, January 10, 2022

সুনামগঞ্জে এমপি রতনের বিরুদ্ধে নৌকা প্রার্থীর সংবাদ সম্মেলন নিয়ে তোলপাড়
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী এমএমএ রেজা পহেল। এই বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে পুরো জেলা জুড়ে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।
এব্যাপারে আজ সোমবার (১০ জানুয়ারী) দুপুরে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন বলেন- দেশের উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাচাই কমিটির মাধ্যমে কেন্দ্র থেকে দলীয় প্রার্থী বাচাই করে তারপর মনোনয়ন দেওয়া হয়েছে। প্রার্থী বাচাইয়ে আমার জানা মতে কোন ভুল হয়নি। তবে যারা নিজের স্বার্থের জন্য নানান ভাবে দলের বিরোধীতা করে, দলের সুনাম ক্ষুন্ন করছেন তাদের ব্যাপারে কেন্দ্রীয় ভাবে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যে আমরা অনেককে ছাটাই করেছি। দলের সুনাম রক্ষা করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামীতে আমরা এব্যাপারে আরো কঠোর পদক্ষেপ নেব।
খোঁজ নিয়ে জানা গেছে- গত ৫ জানুয়ারী ৫ম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার ধর্মপাশা উপজেলার পাইকুরহাটি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে এমএমএ রেজা পহেল নির্বাচন করেছিলেন। কিন্তু তিনি পরাজিত হয়েছেন। আর দল থেকে বহিস্কৃত বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাম্মেল হক ইকবাল চশমা প্রতীক নিয়ে জয় লাভ করেন।
গতকাল রবিবার (৯ জানুয়ারী) সন্ধ্যায় ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে স্থানীয় সংবাদিকদের ডেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রার্থী এমএমএ রেজা পহেল বলেন- সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের বাড়ি ও আমার বাড়ি একই গ্রামে। তিনি নির্বাচনের শুরু থেকেই নৌকা প্রতীক তথা আমাকে পরাজিত করার জন্য নানান ভাবে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এমপি রতন সাহেব তার চাচা রুকনুজ্জামান রোকনকে ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থী করাসহ তিনি দল থেকে বহিস্কৃত উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোজাম্মেল হক ইকবালকে চশমা প্রতীকে বিদ্রোহী প্রার্থী করেন। এবং তাদেরকে বিজয়ী করার জন্য দলীয় নেতা-কর্মীসহ প্রশাসনকে এমপি রতন সাহেব নিজের ও অন্যের নাম্বার দিয়ে ফোন করে বাধ্য করেন।
নৌকা প্রার্থী রেজা পহেল আরো বলেন- এমপি রতনের চাপে পড়ে নির্বাচনের দিন প্রশাসন আমার ইউনিয়নের ভাটগাঁও, থানুর, বেখৈজুরা ও জিংলীগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের ভোট গননার আগেই আমার এজেন্টদের কাছ থেকে স্বাক্ষর নিয়ে তাদেরকে ভোট কেন্দ্র থেকে বের করে দেয়। এরপর এই ৪ কেন্দ্রের নৌকার ভোট বিদ্রোহী প্রাথীর পক্ষে দেখিয়েছে। এই বিষয়টি জানতে পেরে নির্বাচনের রাতেই ্আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছি। এই ৪টি কেন্দ্রের ভোট পুনঃরায় গননা করাসহ এমপি রতনের এই অন্যায় কর্মকান্ডের পদক্ষেপ নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সুদৃষ্ঠি কামনা করছে।
এব্যাপারে আজ সোমবার (১০ জানুয়ারী) বিকেলে সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন- আমার বিরুদ্ধে যে অভিযোগ তুলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কারণ নির্বাচনের শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত আমি এলাকাতেই ছিলাম না। প্রার্থী বাচাইয়ে ভুল হওয়ার কারণেই মূলত নৌকা প্রার্থীর পরাজয় হয়েছে। আর যে প্রার্থীদেরকে আমার আত্মীয় বলা হয়েছে তারা আমার রক্তের কেউ না। তবে ওরা মন থেকে আওয়ামী লীগকে পছন্দ করে ভালবাসে। আর যে ব্যক্তি এসব অভিযোগ তুলছে সে তার নিজের সর্ম্পকে নিজেই ভাল ভাবে বলতে পারবেনা। তার জ্ঞানের খুবই অভাব, এজন্য আমার বিরুদ্ধে ভিক্তিহীন অভিযোগ তুলছে। নির্বাচনে ফেল করে তার মাথা ঠিক নাই মনে হচ্ছে। আমি দলের দায়িত্বপ্রাপ্ত একজন সংসদ সদস্য হয়ে দলীয় প্রার্থীর বিরোধীতা করাতো প্রশ্নই উঠেনা।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়