editor
প্রকাশিত: 12:35 AM, January 13, 2022

৫ বাংলাদেশীকে পেটানোর অভিযোগ বিএসএফ’র বিরুদ্ধে
মৌলভীবাজারের কমলগঞ্জের আদপুর ইউনিয়নের উপজেলা বাজারের পাহাড়ি সীমান্ত এলাকায় বাঁশ কাটতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ ৫ বাংলাদেশীকে বেদড়কভাবে পেটানোর অভিযোগ পাওয়া গেছে।
৫ বাংলাদেশীকে পিটিয়ে ফেলে গেলে রাতে তাদের উদ্ধার করে পরিবার সদস্য ও গ্রামবাসীরা।
মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে এ ঘটনাটি ঘটে। বিএসএফের হাতে নির্যাতিনের শিকার আদমপুর ইউনিয়নের পূর্ব কাঁঠালকান্দি গ্রামের আলিক মিয়া, হাবিব মিয়া, আহাদ মিয়া, আফজাল ও নজির মিয়া। আহতদের মাঝে আফজাল ও নজির মিয়ার অবস্থা গুরুতর বলে পরিবার সদস্যরা দাবি করেন।
পূর্ব কাঁঠালকান্দি গ্রামের আজাদ মিয়া জানান, মঙ্গলবার বিকাল ৩টার দিকে আদমপুরের উপজেলা বাজারের ত্রিপুরা সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে বাঁশ কাটতে গেলে বিএসএফ সদস্যরা এ গ্রামের ৫ বাংলাদেশীকে ধরে বেদড়কভাবে পেটায়। সন্ধ্যায় আবার তাদরেকে বাংলাদেশের নো-ম্যান্স ল্যান্ড এলাকায় ফেলে যায়। তাদের পরিবার সদস্যরা ও গ্রামবাসীরা রাতে ৫জনকে আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়।
তিনি আরও বলেন, আহতদের মাঝে আফজাল ও নজিরের অবস্থা গুরুতর।
অন্য দিকে, বুধবার সকালে ইসলামপুর ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে ওয়াশিম, সাজু, মোস্তাকিম,আফরোজ. ময়নুল, হারুন, শফিক ও আরিফ নামের ৮ বাংলাদেশীকে বিএসএফ সদস্যরা ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ২ ঘন্টা পর ছেড়ে দিয়েছে। এ ৮ জনের বাড়িও আদমপুর ইউনিয়নের পূর্ব কাঁঠালকান্দি গ্রামে।
ঘটনা সম্পর্কে শ্রীমঙ্গলস্থ ৪৬ নং বিজিবি ব্যাটেলিয়ন অধিনায়ক ল্যা. কর্ণেল মিজানুর রহমান সিকদার বলেন, তিনি শুনেছেন পাহাড়ি নো-ম্যান্স ল্যান্ড এলাকায় বাঁশ কাটতে গিয়ে অসাবধানতাবশত ভারত অংশে বাংলাদেশীরা প্রবেশ করেছিল। তখন বিএসএফ সদস্যরা বাংলাদেশীদের ধাওয়া করেছে। কাউকে মারধর করার বা ধরে নেওয়ার মত কোন তথ্য তাদের কাছে নেই। তারপরও বিজিবি বিষয়টি তদন্ত করে দেখবে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে