admin
প্রকাশিত: 10:34 PM, October 1, 2024
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলাসহ একাধিক মামলার আসামী আওয়ামী লীগ নেতা শাহাজাহান জুবেরীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নগরীর বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-৯। পরে ওইদিন রাতেই র্যাব তাকে সিলেট কোতোয়ালী মডেল থানায় তাকে হস্তান্তর করা হয়।
আটককৃত শাহাজাহান জুবেরী দক্ষিণ সুরমার সিলাম পশ্চিম পাড়ার মৃত ওয়াজেদ আলীর ছেলে। তিনি বর্তমানে নগরীর হাউজিং এস্টেটের আউটার শুভেচ্ছা-৫৬ এর বাসিন্দা।
তার বিরুদ্ধে ২০২১ সালে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের দক্ষিণ সুরমার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা ও বিস্ফোরক সহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। এছাড়া তিনি চিনি চোরাচালান, জায়গা দখলসহ নানা অনৈতিক কর্মকান্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ পাওয়া যায়।
সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আকবর হোসেন বলেন, গতকাল সোমবার র্যাব তাকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। দুইটি মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন