editor
প্রকাশিত: 1:26 PM, October 17, 2021
অনলাইন ডেস্ক
দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরতে সংবাদ সম্মেলন করবে বিএনপি।
রোববার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের অবস্থান তুলে ধরে বক্তৃতা করবেন বলে বিএনপির দপ্তর থেকে পাঠানো এসএমএসে এ তথ্য জানানো হয়েছে।
কুমিল্লার ঘটনার পর দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল নেতাদের নিজ নিজ এলাকায় অবস্থান করে হিন্দুসহ সব সম্প্রদায়ের মানুষের পাশে থাকতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে সারা দেশে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, আমাদের দৃঢ় বন্ধন আমরা বজায় রাখব। এই সরকারের উসকানির মুখে আমরা কেউ কোনো প্রতিক্রিয়া দেখাব না। কারণ আমাদের ইতিহাস-ঐতিহ্য হচ্ছে সাম্প্রদায়িক সম্প্র্রীতির। আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের সব সম্প্রদায় আমাদের অতীত ঐতিহ্য অনুযায়ী বন্ধুত্বের বন্ধনীর মধ্য দিয়ে যে কোনো উসকানি রুখব।
শুক্রবার নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে হিন্দু সম্প্রদায়ের ব্যবসাপ্রতিষ্ঠান, মন্দির ও বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু।
নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীতে অবস্থান করা এই বিএনপি নেতা বলেন, প্রশাসনের উচিত, সেখানকার হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে কথা বলে ফুটেজ দেখে দোষীদের খুঁজে বের করা। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবিও করছি।
তিনি জানান, শুক্রবার বেগমগঞ্জের চৌমুহনীতে ন্যক্কারজনক এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে। কার উসকানিতে এ ঘটনা ঘটিয়েছে, তা খুঁজে বের করতে হবে। সেখানকার হিন্দু সম্প্রদায়ের ইসকনের নেতাদের সঙ্গে কথা বলেছি। পুরোহিতের সঙ্গে কথা বলেছি। বিএনপি নেতারাও ওই এলাকা পরিদর্শন করেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখতে পেলাম বিএনপি, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। অবিলম্বে এটা বন্ধ করতে হবে। আটক হওয়া বিএনপি নেতাকর্মীদের ছেড়ে দিতে হবে।
ডিএসএস/১৭/অক্টোবর/২০২১/রেদওয়ান
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার