editor
প্রকাশিত: 11:16 PM, February 24, 2022

গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করা হবে: রাষ্ট্রপতি
ডেস্ক রিপোর্ট
নির্বাচন কমিশনার নিয়োগে নাম সুপারিশ করার জন্য গঠিত অনুসন্ধান কমিটির প্রশংসা করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। কমিটির সুপারিশে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য সম্ভব বলেও আশা প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে তার কাছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগের জন্য ১০ জনের নাম পেশ করে অনুসন্ধান কমিটি। এ সময় রাষ্ট্রপতি এ কথা বলেন।
বঙ্গভবন প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি অনুসন্ধান কমিটির সদস্যদের নিরলস প্রচেষ্টার জন্য তাদের প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাষ্ট্রপতি আশা করেন, কমিটির সুপারিশের ভিত্তিতে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে, যারা আগামীতে জাতীয় ও স্থানীয় নির্বাচনসমূহ অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনে সক্ষম হবে।
রাষ্ট্রপতির কাছে নাম প্রস্তাব করার সময় অনুসন্ধান কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, বাংলাদেশ কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন, কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক উপস্থিত ছিলেন।
অসুস্থতার কারণে সার্চ কমিটির (অনুসন্ধান কমিটি) সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান বঙ্গভবনে আসেননি।
অনুসন্ধান কমিটির সদস্যরা তাদের কার্যক্রমে সাচিবিক সহায়তাসহ সার্বিক সহায়তার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
এবারই প্রথম আইনের অধীনে অনুসন্ধান কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হচ্ছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান ও মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. সামসুল আরেফিন।
5 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট
5 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
4 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি
8 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস
1 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ
5 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং
8 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ
8 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা