admin
প্রকাশিত: 11:30 PM, December 2, 2025
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-১ (নগর ও সদর) আসনের ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক যাত্রাপথে এক নাম বারবার উচ্চারিত হয়, বেগম খালেদা জিয়া। তিনি শুধু একজন নেতা নন, সংগ্রামী এক মা, দৃঢ় মনোবলের নারী, ইতিহাসের নির্মাতা এবং কোটি মানুষের ভালোবাসা-আস্থার প্রতীক। সময়, পরিস্থিতি ও কঠিন বাস্তবতার সাথে লড়াই করে আজও তিনি মানুষের হৃদয়ে অমলিন। বেগম খালেদা জিয়ার আপোষহীন পথচলা, আমাদের এগিয়ে চলার শক্তি।
তিনি বলেন, মানুষ রাজনীতিতে বিভক্ত হতে পারে, কিন্তু অসুস্থতার সামনে সবাই একই মানবতার জায়গায় দাঁড়ায়। আজ রাজনীতির দলমত ভুলে সবাই একক কণ্ঠে বলছে, ‘বেগম জিয়া সুস্থ হোন, ফিরে আসুন।’ আজ দেশের মানুষ, কর্মী-সমর্থক, সাধারণ জনগণ, সবাই চোখে অপেক্ষা আর হৃদয়ে প্রার্থনা করে, আল্লাহ তাঁকে আরোগ্য ও দীর্ঘ জীবন দান করুন। আমরা সবাই তাঁর সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করি।
তিনি মঙ্গলবার (২ ডিসেম্বর) ৩৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নয়াবাজারে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল পূর্বেক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ওয়ার্ড বিএনপির আহবায়ক চান মিয়া বাচ্চুর সভাপতিত্বে ও সদস্য সাব্বির হোসেন জামিলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সহ-সভাপতি আমির হোসেন, জালালাবাদ থানা বিএনপির আহবায়ক শহীদ আহমদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাসেম, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান প্রমুখ। বিজ্ঞপ্তি
7 স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.
6 দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি
3 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের
8 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার
2 নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে
1 * কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির
6 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক
7 উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’।