admin
প্রকাশিত: 5:09 PM, December 8, 2025
সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির গত কয়েকদিন ধরে সিলেট মহানগরের প্রাণকেন্দ্রগুলোর মার্কেট, শপিং মল ও দোকানপাটে টানা গণসংযোগ এবং প্রচার-প্রচারণা চালাচ্ছেন। প্রচারণাকালে ব্যবসায়ীদের বিপুল সাড়া পাচ্ছেন তিনি।
সোমবার (৮ ডিসেম্বর) দিনভর খন্দকার মুক্তাদির মহানগরের জিন্দাবাজারের প্ল্যানেট আরাফ, কাকলী, মিলেনিয়াম, ওয়েস্ট ওয়ার্ল্ডসহ বিভিন্ন বিপনী বিতানে গণসংযোগ করেন। এসময় বিএনপির পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ী সংগঠনর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আপনাদর মূল্যবান রায়ে আমাকে নির্বাচিত করলে সিলেটকে আরও ব্যবসাবান্ধব করে গড়ে তোলা হবে। সিলেটকে প্রকৃত অর্থে একটি অর্থনৈতিক হাব করা হবে। প্রবাসী অধ্যুষিত সিলেটে এখনো মিল-কলকারখানা গড়ে উঠেনি, এটি দুঃখজনক। আমরা আগামীতে প্রবাসীদের বিনিয়োগে উদ্বুদ্ধ করে সরকারি সহায়তায় সিলেটে বিভিন্ন ধরনরে মিল-ফ্যাক্টরি গড়ে তোলার চেষ্টা করবো। এতে বেকারত্ব নিরসনের পাশাপাশি অর্থনৈতিকভাবে সিলেট আরও সমৃদ্ধ হবে। জালালাবাদ আবাসিক এলাকা কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামাজ শেষে ও পীরমহল্লা মসজিদে মাগরিবের নামাজ শেষে গণসংযোগে অংশগ্রহণ করেন।
এদিকে, জিন্দাবাজার এলাকায় গণসংযোগ ছাড়াও মহানগরের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত মতবিনিময় ও উঠান বৈঠকে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন খন্দকার আব্দুল মুক্তাদির। এসময় তিনি স্থানীয় সমস্যাগুলো উল্লেখ করে নির্বাচিত হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে এগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন।
কর্মসূচি গুলোতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, বদরুদ্দোজা বদর, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, লল্লিক আহমদ চৌধুরী প্রমুখ।- বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন