admin

প্রকাশিত: 5:43 PM, December 29, 2025

মুক্তিযুদ্ধা, জুলাই যুদ্ধা, চা শ্রমিক, সাংবাদিক ও তরুণ প্রজন্মের প্রতিনিধি নিয়ে মনোনয়ন জমা দিলন খন্দকার মুক্তাদির

মুক্তিযুদ্ধা, জুলাই যুদ্ধা, চা শ্রমিক, সাংবাদিক ও তরুণ প্রজন্মের প্রতিনিধি নিয়ে মনোনয়ন জমা দিলন খন্দকার মুক্তাদির

5

বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, চা শ্রমিক, সাংবাদিক ও তরুণ প্রজন্মের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

3

আজ সোমবার বিকেলে সিলেটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. সারওয়ার আলমের কাছে সশরীরে উপস্থিত হয়ে তিনি মনোনয়ন মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়ন দাখিল শেষে সেখানে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, কেউ যাতে নির্বাচনের পরিস্থিতিতে ব্যাঘাত না করতে পারে সেজন্য আমি অন্তরবর্তীকালীন সরকারকে অনুরোধ করবো। ৯১, ৯৬, ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকার ভোটের পূর্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যেসব ব্যবস্থা নিয়েছিল, সে ধরনের কাজ করা উচিত। যাতে ভোটারদের মধ্যে নিরাপত্তা বোধ, ভোট দেওয়ার আগ্রহ যাতে আরও শক্তিশালী হয়। তিনি বলেন, আমরা আমাদের কর্মসূচি মানুষের মধ্যে তুলে ধরব এবং জনগনকে আহবান করবো আমাদের কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উন্নতি ঘটাবো। বিএনপি অনেকবার সরকার পরিচালনা করেছে। আগামীদিনে আমরা কিভাবে সরকার পরিচালনা করবো, সেই পরিকল্পনা মানুষে সামনে তুলে ধরবো। আমরা বিশ্বাস করি, আমাদের অতীতের পারফরম্যান্স ও আগামি দিনের পরিকল্পনা দেখে মানুষ আমাদের প্রতি আস্থা রাখবে।

5

খন্দকার মুক্তাদির বলেন, আমাদের প্রস্তাবকারী সমর্থককারীদের মধ্যে সাংবাদিক, মুক্তিযুদ্ধা, চা শ্রমিক, জুলাই যুদ্ধা, তরুণ প্রজন্মের প্রতিনিধি আছে। সকল শ্রেণি পেশার লোকজন আছে আমাদের সঙ্গে। চা শিল্পের পূর্বের গৌরবে ফিরিয়ে আনতে আমরা কাজ করবো। আমরা চা শ্রমিকদের বেতন বৃদ্ধি করতে চাই। শ্রমিকদের জীবন মান উন্নয়নে, শিক্ষা, স্বাস্থ্য সেবায় এম্বুলেন্স সার্ভিসসহ তাদের সামগ্রিক উন্নয়নে আমরা কাজ করবো।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাদীয়া চৌধুরী মুন্নী, বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালি পংকি, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশিক উদ্দিন, সহ-সভাপতি শাহজামান নুরুল হুদা, শহীদ আহমদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ প্রমুখ।

এর আগে খন্দকার মুক্তাদিরের তোপখানাস্থ নির্বাচনী প্রধান কার্যালয়ে বাদ জোহর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মহানগর বিএনপি ও সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন মহানগর ও সদর বিএনপি, ৬টি থানা ও সকল ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। দোয়া শেষে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।-বিজ্ঞপ্তি

8

3

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

1 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

5 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

6 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

‘শিক্ষার গুণগত মানোন্নয়ন ও লেসন প্ল্যান বাস্তবায়নে অধ্যক্ষের নির্দেশনা’

‘শিক্ষার গুণগত মানোন্নয়ন ও লেসন প্ল্যান বাস্তবায়নে অধ্যক্ষের নির্দেশনা’

7 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

4 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

7 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

7 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি : জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি : জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

3 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’

1
8