admin
প্রকাশিত: 5:14 PM, January 12, 2026
স্টাফ রিপোর্টার:
গতকাল রবিবার এসএমপি পুলিশের সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরীর অভিযানে শাহপরাণ (রহ.) থানাধীন নূরপুর এলাকার শহিদুর রহমানের গ্যারেজ হতে ছিনতাইয়ে ব্যবহৃত (সিএনজি) অটোরিক্সা ‘নাঈম এন্ড হাদী’ নামীয় যার রেজিঃ নং- সিলেট-থ-১২-৬৮৬২, উদ্ধার করা হয়। সিএনজির মালিকের দেওয়া তথ্যের ভিত্তিতে শাহপরাণ (রহঃ) থানাধীন বিআইডিসি এলাকা হতে সিএনজির চালক আসামী জাহিদুল ইসলাম নাজিম (২৪), পিতা- সেলিম মিয়া, মাতা- দিলোয়ারা বেগম, স্থায়ী ঠিকানা- গ্রাম কাশিরকাপন (তাজপুর), থানা- ওসমানীনগর, জেলা- সিলেট; বর্তমান ঠিকানা-বিআইডিসি এলাকা, শফিক মিয়ার বাসার ভাড়াটিয়া, থানা- শাহপরাণ (রহঃ), জেলা- সিলেট, এবং দলইপাড়া ও ফয়সল আহমদ (২৫), এবং হৃদয় খান (২৩), তাদের পিতা- মৃত জামাল খান, মাতা- আম্বিয়া বেগম, স্থায়ী ঠিকানা- গ্রাম পীরেরবাজার (কেওয়া আটগাঁও), থানা- শাহপরাণ (রহঃ), জেলা- সিলেট; বর্তমান ঠিকানা- সুরমা গেইট, দলইপাড়া, মালেক মিয়ার বাসার ভাড়াটিয়া, থানা- শাহপরাণ (রহঃ), জেলা- সিলেট তাদের গ্রেফতার করে।
সাদেকুর রহমান পুলিশ সদস্য গত ৮ জানুয়ারি দুপুরে তিনি কোতোয়ালী মডেল থানাধীন মেন্দিবাগ পয়েন্ট থেকে বন্দরবাজারগামী ‘নাঈম এন্ড হাদী’ নামীয় একটি সিএনজিতে উঠেন। নাইওরপুলস্থ দারাজ অফিসের সামনে পৌঁছালে সিএনজিতে থাকা ছিনতাইকারীরা ধারালো চাকু সাদেকুর রহমান এর গলায় ধরে ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করে প্যান্টের পকেট হতে তার ছোট বোনের বিবাহের জন্য রাখা নগদ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে তাকে সিএনজি থেকে নামিয়ে দিয়ে দ্রুত সোবহানীঘাটের দিকে পালিয়ে যায়।
এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে এসএমপির কোতোয়ালী মডেল থানার মামলা নং-১৫, তারিখ-১১/০১/২০২৬ ইং, ধারা- ৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ (সংশোধনী-২০১৯) রুজু হয়। আসামী ফয়সাল ডাকাতির মামলা কোতোয়ালি থানার মামলা নং-৬৬/৫৭০,তারিখ-২৬/১১/২০২৫ ইং,ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড এর তদন্তে প্রাপ্ত আসামী। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার ফয়সাল ডাকাতির মামলার আসামী। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামিদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
6 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে
5 আব্দুর রহমান: সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের যাতায়াতে
4 সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনেই গড়ে উঠেছে কথিত অবৈধ সিএনজি স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডকে ঘিরে নুরুল আমিন, মামুন, ইয়ামিন
4 জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট জিন্দাবাজারে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক
7 দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় ক্ষমতার দাপট দেখিয়ে জুয়ার আসর পরিচালনা, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ নানা অপকর্ম চালিয়ে যাওয়ার অভিযোগ
2 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট
4 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
1 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি