admin

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৬

১৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আমিনুল হক বেলালের ইফতার ও দোয়া মাহফিল

১৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আমিনুল হক বেলালের ইফতার ও দোয়া মাহফিল

8

সুখী ও সমৃদ্ধ দেশ গড়তে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

সিলেট মহানগরীর ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও মহানগর তাঁতী দলের সদস্য সচিব আমিনুল হক বেলালের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) নগরীর পূর্ব মিরাবাজারস্থ গ্র্যান্ড মাফি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

3

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে দেশের সেবা করতে পারেন, সেই লক্ষ্যে বিশেষ মোনাজাত করা হয়।

3

আমিনুল হক বেলালের সভাপতিত্বে ও ১৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান সুমনের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। আজ জাতি প্রতিটি মুহূর্তে তাঁর অভাব অনুভব করছে।”

তিনি আরও বলেন, “আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তৃণমূলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে জনমানুষের অধিকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহ-সভাপতি রিয়াজ আহমদ ও জুবের আহমদ, ১৯নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জিয়াদ আহমদ, আনু আহমদ, তপু আহমদ, রেজওয়ান উদ্দিন সুমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য তছির আলী, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুক গাজী, মহানগর তাঁতী দলের যুগ্ম আহবায়ক মাসুম আহমদ, সদস্য রুবেল আহমদ, এনাম আহমদ, শাহাজাহান আহমদ, হেলাল আহমদ, হাজী লোকমান আহমদ, আহাদুল ইসলাম শিপলু, আব্দুল আউয়াল, ইউনুস আহমদ, জুনেল আহমদ, সারওয়ার আহমদ, দেলওয়ার হোসেন, শিমুল আহমদ, শাহ আলম প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ এবং বিএনপি নেতৃবৃন্দের সুস্বাস্থ্য কামনা করা হয়।

5

ইফতার মাহফিলে সিলেট মহানগর বিএনপি, ১৯নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।

3

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

মহান মে দিবস উপলক্ষ্যে নগরীতে জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‌্যালী

মহান মে দিবস উপলক্ষ্যে নগরীতে জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‌্যালী

6 ‘সুস্থ শ্রমিক কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত’-এই স্লোগানকে সামনে রেখে সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

2 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে তাঁতীদলের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে তাঁতীদলের আনন্দ মিছিল

1 প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পুণ্যভূমি সিলেটে আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট

শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও মানবাধিকার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রফেসর ড. মো. মোজাম্মেল হক

শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও মানবাধিকার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রফেসর ড. মো. মোজাম্মেল হক

6 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বলেছেন, শ্রমিকরাই অর্থনীতির

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে সেগুপ্তা কানিজ আক্তার’র ভূমিকা অনবদ্য ছিল: সাখাওয়াত এরশেদ

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে সেগুপ্তা কানিজ আক্তার’র ভূমিকা অনবদ্য ছিল: সাখাওয়াত এরশেদ

1 সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বলেছেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত ভারাক্রান্ত মনের। আজ আমরা এমন একজন

সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ: আবুল কাহের চৌধুরী শামীম

সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ: আবুল কাহের চৌধুরী শামীম

2 সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এদেশে হিন্দু, বৌদ্ধ,

প্রধানমন্ত্রীর সিলেট সফরকে স্বাগত জানিয়ে আইনজীবী ফোরামের মিছিল

প্রধানমন্ত্রীর সিলেট সফরকে স্বাগত জানিয়ে আইনজীবী ফোরামের মিছিল

5 প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের স্বাগত মিছিল ও

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

2 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট

1
3