admin

প্রকাশিত: 10:16 PM, March 19, 2026

সিলেটে জামায়াত কখন কোথায়

সিলেটে জামায়াত কখন কোথায়

* প্রধান ঈদ জামাত শাহী ঈদগাহে সকাল সাড়ে ৮টায়
* নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে নগরী ও জেলা
* নগরীতে ৩৯৬টি, জেলায় ২ হাজার ৫৬২টি

মো. নুরুর ইসলাম:
সিলেটে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত প্রতি বছরের ন্যায় এবারও নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। আগামী ঈদের দিন সকাল ৮টা ৩০ মিনিটে এই জামাত অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা কামাল উদ্দিন আহমদ এবং নামাজের আগে বয়ান পেশ করবেন খতিব মাওলানা মুশতাক আহমেদ খান।
বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণশাহী ঈদগাহের এই প্রধান জামাতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এছাড়াও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট নাগরিকরা সাধারণ মুসল্লিদের সাথে এখানে নামাজ আদায় করবেন।
জামাতের সময়সূচী নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানেও ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শাহজালাল (র.) মসজিদ সকাল ৮:৩০ মিনিটে ইমামতি করবেন মাওলানা আসজাদ আহমদ। সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে সকাল ৮টায় ইমামতি করবেন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী। হযরত শাহপরাণ (র.) মাজার সকাল ৮টায়। কালেক্টরেট জামে মসজিদ সকাল ৭টায় ইমামতি করবেন মাওলানা শাহ আলম। পাঠানটুলা নবাবী ঈদগাহ সকাল ৮টায়। বন্দরবাজারের কুদরত উল্লাহ জামে মসজিদে মুসল্লিদের সুবিধার্থে পৃথক তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭:৩০ মিনিটে, দ্বিতীয় জামাত সকাল ৮:৩০ মিনিটে এবং তৃতীয় জামাত সকাল ৯:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে আঞ্জুমানে খেদমতে কুরআনের উদ্যোগে মহিলা ও শিশুদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা রাখা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা ও পরিসংখ্যান সিলেট জেলা ও মহানগর পুলিশ এবং ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, এবার সিলেট জেলা ও মহানগর মিলিয়ে মোট ২ হাজার ৯৫৮টি ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
সিলেট নগরীতে মোট ৩৯৬টি জামাত (৩০৪টি মসজিদ ও ৯২টি ঈদগাহ)। সিলেট জেলায় মোট ২ হাজার ৫৬২টি জামাত (২ হাজার ২১১টি মসজিদ ও ৩৫১টি ঈদগাহ)। নিরাপত্তার বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা মঞ্জুরুল আলম জানান, শাহী ঈদগাহসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশের বিশেষ নজরদারি ও ৩ স্তরের নিরাপত্তা বলয় থাকবে। অন্যদিকে, জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার সম্রাট হোসেন তালুকদার জানিয়েছেন, জেলার প্রতিটি জামাতে পুলিশের সতর্ক অবস্থান থাকবে এবং বড় জমায়েতগুলোকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

এক্সেলসিওর দখলচেষ্টায় ‘শহীদ বাহিনী’কে শেল্টার ও কলকাঠি নাড়ার অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

এক্সেলসিওর দখলচেষ্টায় ‘শহীদ বাহিনী’কে শেল্টার ও কলকাঠি নাড়ার অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

খাদিমপাড়া এক্সেলসিওর সিলেটের মালিকানা ও পরিচালনা নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে দফায় দফায় সংঘাত-সংঘর্ষের নেপথ্যে ইন্ধন ও সহায়তার অভিযোগ উঠেছে খাদিমপাড়া

সিলেটে স্বেচ্ছাসেবক দলের শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতায় লড়াকু সংগঠক আয়াত আলী প্রিন্স

সিলেটে স্বেচ্ছাসেবক দলের শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতায় লড়াকু সংগঠক আয়াত আলী প্রিন্স

ত্যাগে ও সংগ্রামে সিলেটের রাজপথের চেনা মুখ, পরীক্ষিত সৈনিক আয়াত আলী প্রিন্স জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি

ভালোবেসে বিয়ে অবশেষে শখের স্বামীর ভয়ংকর রূপে দিশেহারা এক গৃহবধূ

ভালোবেসে বিয়ে অবশেষে শখের স্বামীর ভয়ংকর রূপে দিশেহারা এক গৃহবধূ

সিলেটে যৌতুক, শারীরিক-মানসিক নির্যাতন এবং প্রতারণার বিরুদ্ধে সুবিচারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন রাহিমা তাসনিম নামের এক ভুক্তভোগী নারী। মঙ্গলবার

পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও প্রবাসীদের প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও প্রবাসীদের প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

সিলেটে প্রবাসীদের পৈতৃক সম্পত্তি অবৈধ জবরদখল, জাল আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) তৈরি করে প্রায় এক কোটি বিশ লাখ টাকা ভাড়ার

অপপ্রচার ও হয়রানি বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি

অপপ্রচার ও হয়রানি বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি

সুরমা সুপার মার্কেট ব্যাংক ভবনে দীর্ঘ অর্ধশতাব্দী ধরে পরিচালিত মানি এক্সচেঞ্জ ব্যবসার সুনাম ক্ষুণ্ন করতে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে

বিএনপির আদর্শ ও জনকল্যাণমূলক রাজনীতি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে: সাহেদ আহমদ

বিএনপির আদর্শ ও জনকল্যাণমূলক রাজনীতি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি বিএনপির আদর্শ, নীতি ও জনকল্যাণমূলক রাজনৈতিক কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার ওপর

জুয়েলারী সমিতির নির্বাচনে বিজয়ী চৈতালী সংঘ ও সনাতন যুব ফোরামের নেতৃবৃন্দকে সংবর্ধনা

জুয়েলারী সমিতির নির্বাচনে বিজয়ী চৈতালী সংঘ ও সনাতন যুব ফোরামের নেতৃবৃন্দকে সংবর্ধনা

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে বিজয়ী হয়েছেন চৈতালী সংঘ ও সনাতন যুব ফোরামের একাধিক

প্রশাসকের আশ্বাসে সিলেটে সিএনজি মালিক-শ্রমিকদের মহাসমাবেশ স্থগিত

প্রশাসকের আশ্বাসে সিলেটে সিএনজি মালিক-শ্রমিকদের মহাসমাবেশ স্থগিত

সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঘোষিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আগামী ২১