admin
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৬
আওয়ামী লীগের পতনের অন্যতম কারণ হিসেবে অযোগ্য ও হস্তক্ষেপকারী নেতাদের দায়ি করে এবার নিজ দলের নেতার বিরুদ্ধে সরব হয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতি তানভীর আহমদ চৌধুরী। মহানগর বিএনপির প্রভাবশালী নেতা এমদাদ হোসেন চৌধুরীর সাম্প্রতিক কর্মকাণ্ডকে ‘দলীয় ঐক্যের জন্য ক্ষতিকর’ আখ্যা দিয়ে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
সোমবার (২৩ মার্চ) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তানভীর আহমদ চৌধুরী এসব বিস্ফোরক মন্তব্য করেন। তার এই স্ট্যাটাসটি সিলেট রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
তানভীর আহমদ তার লেখায় উল্লেখ করেন, আওয়ামী আমলে সরকারের প্রতি মানুষের বিরূপ মনোভাব তৈরি হওয়ার অন্যতম কারণ ছিল কিছু অযোগ্য নেতার দায়িত্বহীন আচরণ এবং সব জায়গায় অপ্রয়োজনীয় হস্তক্ষেপ। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, বর্তমানে একই ধরনের প্রবণতা বিএনপির ভেতরেও লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে এমদাদ হোসেন চৌধুরীর নাম উল্লেখ করে তিনি বলেন, শুরুতে চুপ থাকতে চাইলেও দলের দীর্ঘদিনের ত্যাগ ও দায়িত্ববোধ থেকে তিনি মুখ খুলতে বাধ্য হয়েছেন।
স্ট্যাটাসে তানভীর অভিযোগ করেন, সিলেট জেলা ও মহানগর বিএনপির দায়িত্বশীল নেতারা যেখানে পরিমিত ও সঠিকভাবে রাজনীতি পরিচালনা করছেন, সেখানে এমদাদ চৌধুরীর ‘অপ্রয়োজনীয় হস্তক্ষেপ’ পরিস্থিতিকে জটিল করে তুলছে। তিনি প্রশ্ন তোলেন, এই কর্মকাণ্ড কি ব্যক্তিগত, নাকি কোনো নির্দিষ্ট এজেন্ডার অংশ? স্ট্যাটাসে তিনি আরও দাবি করেন, এমদাদ চৌধুরী দলীয় বলয়কে ক্ষতিগ্রস্ত করার হীন উদ্দেশ্যে এসব করছেন।
এমদাদ হোসেন চৌধুরীর বিভিন্ন সময়ের ‘বিতর্কিত যোগাযোগ’ নিয়ে সাধারণ মানুষের মাঝে বিরূপ আলোচনা রয়েছে উল্লেখ করে ছাত্রদল নেতা তানভীর বলেন, এর ফলে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দলকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রাখতে হলে এখনই সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া জরুরি।
বিবৃতির শেষ দিকে তানভীর আহমদ চৌধুরী স্পষ্টভাবে দাবি জানান যে, সময় থাকতে এমদাদ হোসেন চৌধুরীকে তার বর্তমান পদ থেকে অব্যাহতি দেওয়া হোক। অন্যথায় দলের দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
1 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির
6 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার
7 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র্যাব সদস্য ইমন আচার্য
3 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি
7 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা
7 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট
6 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির
4 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।